Saturday, October 31Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাইয়ে ২০ লাখ টাকার ইয়াবা  প্রাইভেটকার সহ আটক ১

মীরসরাইয়ে ২০ লাখ টাকার ইয়াবা প্রাইভেটকার সহ আটক ১

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (৬ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র সামনে চেকপোষ্ট স্থাপন করে ঢাকামুখী প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার কোতয়ালী থানা ছাচড়া মোড় এলাকা মৃত মল্লিক আবছার উদ্দিনে ছেলে আশরাফ হোসেন মিঠু। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলের মূল্য প্রায় ২০ লাখ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটি মূল্য প্রায় ৫ লাখ টাকা। মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানান ইয়াবার চালান নেয়ার গোপন সংবাদে মহাসড়কের ঢাকামুখী প্রাইভেটকার তল্লাশী চালানো হয়। এসময় সিলভার রংয়ের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ ১১-৮৮৩০) তল্লাশী চালিয়ে ছোট নীল রংয়ের ২০টি প্যাকেটে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিজামপ...
মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫.৪৫%

মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫.৪৫%

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় মীরসরাই উপজেলা এবার সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির জানান মীরসরাইতে এবার ৮৫.৪৫ % পাশ করেছে। যা গত কয়েক বছরের তুলনায় সন্তোষজনক। এবার উপজেলার সেরা ফলাফল অর্জন করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। ১৭৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে ৭৬ জন এ+ সহ শতভাগ শিক্ষার্থী পাস করে উক্ত জেবি উচ্চ বিদ্যালয় উপজেলায় প্রথম হয়েছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ সহ এখানে জিপিএ-৫ অর্জন করেছে ৭ শিক্ষার্থী। আবার ধূমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয় এর ১৮ শিক্ষার্থী এবং মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা ও বড়তাকিয়া জাহেদীয়া দাখিল মাদ্রাসা শতভাগ পাশ করে। জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু ...
বারইয়ারহাটে অস্ত্রের মুখে জিম্মী করে মালামাল লুট

বারইয়ারহাটে অস্ত্রের মুখে জিম্মী করে মালামাল লুট

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  বারইয়ারহাটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মী করে মালামাল লুট করেছে দর্বৃত্তরা। শুক্রবার (৪ মে) রাত ৯ টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোড়ের পাশে টু ষ্টার কমপ্লেক্সের ২য় তলায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভূক্তভোগী মোঃ সাইফুদ্দিন রানা জানান, আমি ও তৌহিদুল ইসলাম বারইয়ারহাটে টু ষ্টার কমপ্লেক্সের ২য় তলায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে রয়েছি। শুক্রবারয়েছে। রাতে আমাদের সাথে আরো দুই বন্ধু তাজ উদ্দিন ও নুরুল আবছার ছিলো। রাত আনুমানিক ৯টার সময় আবছার নাস্তা করার জন্য নিচে গেলে বাসার দরজা খোলা থাকে। এসময় দুইজন লোক বাসায় ঢুকে। কিছু বুঝে উঠার আগেই চাইনিজ কুড়াল ও একটি পিস্তল বের করে আমাদের জিম্মী করে ফেলে। এসময় তার আবছারের ব্যবহৃত একটি লেপটপ, আমাদের ৫টি মোবাইল সেট, নগদ দেড় হাজার টাকা ও মানিব্যাগ সহ মুল্যবান কাগজপত্র নিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ ...
মীরসরাই উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত

মীরসরাই উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ৪ মে উপজেলার বারইয়ারহাট পৌরসভায় ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন উপজেলা ২০ দলীয় জোট ছাত্র-ঐক্য সংগ্রাম পরিষদের আহবায়ক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেনের পরিচালনায় এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ আলমগীর। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া। সম্মেলনে উপজেলার ১৬ টি ইউনিয়নের ছাত্রদলের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে ও তাদের উপস্থিতিতে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মূল কমিটিকে আগামী ১ সপ্তাহের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশন...
মীরসরাইয়ে জোরারগঞ্জে নন্দনপুর গীতা স্কুলের উদ্বোধন

মীরসরাইয়ে জোরারগঞ্জে নন্দনপুর গীতা স্কুলের উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে নন্দনপুর সার্বজনীন গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ মে) বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মীরসরাই উপজেলা সংসদ এর সভাপতি প্রিয়তোষ নাথ উক্ত গীতা স্কুলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গোবিন্দপুর নবজাগরণ গীতাসংঘের সহসভাপতি বাবলু দের সঞ্চালনায় ও নন্দনপুর রামঠাকুর উৎসব কমিটির সভাপতি সুভাষ চন্দ্র নাথের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জোরারগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি বাবুল সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের মীরসরাই শাখার আহ্বায়ক কল্যান রায় রানা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জোরারগঞ্জ শাখার আহ্বায়ক দুলাল বড়ুয়া ও সদস্য সচিব বাবু তাপস কুমার সিংহ, সাংবাদিক রাজিব মজুমদার, গোবিন্দপুর নবজাগরণ গীতাসংঘের সহসাধারণ সম্পাদক সঞ্জিত পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক যীশু শীল প্রমুখ। এ সময়...

মিরসরাইয়ের করেরহাটে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মিরসরাইয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩মে) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের লক্ষীছড়া এলাকা থেকে তাদের আটক করেন জোরারগঞ্জ থানার এএসআই মো. আল-ইমরান। তাদের আটকের বিষয়ে আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষীছড়া এলাকায় ধাওয়া করে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম লিটন (৩০) ও একই ইউনিয়নের পশ্চিম জোয়ারের শাসসুদ্দিনের ছেলে আনোয়ার হোসেনকে (৩৫) আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লিটন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদক, মারামারি, নারী নির্যাতনের ৩টি মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।...
বারইয়ারহাটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বারইয়ারহাটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তার নাম রেজাউল করিম রাজু (২০)। বুধবার (২ মে) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর কালী বাড়ি রোডে এঘটনা ঘটে। গুরুত্বর আহত রেজাউল করিম রাজুকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পরে শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। রেজাউল করিম রাজুরর মামা আমজাদ হোসেন মিলন জানান, বুধবার রাতে তার ভাগিনা দৈনন্দিন কাজকর্ম সেরে বাসায় ফিরছিল। রাজু বারইয়ারহাট পৌরসভাস্থ জামালপুর কালী রোডে সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ কর...
ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সাংবাদিকদের ভুমিকা অপরিসীম

ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সাংবাদিকদের ভুমিকা অপরিসীম

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সাংবাদিকেরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।দেশ গঠনে অনলাইন সাংবাদিকদের ভুমিকা অপরিসীম।মানুষের জানার চাহিদা মেটাতে অনলাইন সাংবাদিকগণ নিরলসভাবে কাজ করছে।সাংবাদিকেরা মেধা শ্রম দিচ্ছে। পদে পদে সাংবাদিকেরা শ্রম বিনিয়োগ করলেও ক্ষেত্র বিদেশে তারা বঞ্চিত হচ্ছেন।আর্ন্তজাতিক শ্রমিক দিবসে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে সাবেক মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন এই সব কথা বলেন। চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম একাডেমি হলে এক আলোচনা সভা গত ১লা মে অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আফছারুল আমিন এমপি । কাজী হুমায়ুন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক পূর্ব দেশ‘র সম্পাদক মুজিবুর র...