Saturday, October 31Welcome khabarica24 Online

সারা-দেশ

দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনও নবগঠিত কমিটির অভিষেক

দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনও নবগঠিত কমিটির অভিষেক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ২৭ এপ্রিল মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্যবিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ সাইফ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম, উদ্যোক্তা সৈয়দ আহমদ, পৃষ্ঠপোষক ও মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, আজীবন সদস্য ও শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলাম, আজীবন সদস্য ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফরহাদ উদ্দিন, আজীবন সদস্য ও বরইয়ারহাট ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজ উদ্দীন, আজীবন সদস্য ও শিক্ষক নাজমুল হাসান মুন্না ও সদ্যবিদায়ী সাংগঠনিক সম্পাদক মো.আশরাফ উদ্দীন। সংগঠনের দুই বছর মেয়াদী একুশ সদস্য বিশিষ্ট নবীন কা...
বারইয়ারহাটে র‌্যাবের অভিযানে ৭৩৮ বোতল ফেন্সিডিল সহ আটক-২

বারইয়ারহাটে র‌্যাবের অভিযানে ৭৩৮ বোতল ফেন্সিডিল সহ আটক-২

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৩৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারের কাঁশবন হোটেলের সামনে ঢাকাগামী চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশী করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলো বরগুনা জেলার তালতলি উপজেলার গান্ডামারা গ্রামের মোঃ আব্দুর রবের পুত্র মোঃ বেলাল হোসেন (৩৭) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারানকরা গ্রামের মৃত সেলিম মিয়ার পুত্র মোঃ সোহেল (২৮)। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা হতে ঢাকার দিকে আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মহাসড়কের বারইয়ারহাট বাজারে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন ...
হিঙ্গুলীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় চিতা বাঘের মৃত্যু

হিঙ্গুলীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় চিতা বাঘের মৃত্যু

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার করেরহাট-বারইয়ারহাট সড়কের হিঙ্গুলী ব্রীজের উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় বুধবার (২৫ এপ্রিল) রাত ১০ টার সময় করেরহাটগামী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় একটি চিতাবাঘ মারাত্মকভাবে আহত হয়। এসময় সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে গিয়ে চালকসহ ৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা সিএনজি অটোরিকশাটি রাস্তা থেকে দ্রুত সরিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। পরবর্তিতে ব্রীজের পাশের বাগানে চিতা বাঘটি দেখা গেলে এলাকাবাসী বাঘটি আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে চিতা বাঘটিকে হিঙ্গুলী ব্রীজের পূর্ব পাশের বাগানে মৃত অবস্থায় পাওয়া যায়। খাদ্যের সন্ধানে চিতা বাঘটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।  ...
মীরসরাইতে কমিউনিটি ক্লিনিক এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মীরসরাইতে কমিউনিটি ক্লিনিক এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ সেবা নিন সুস্থ থাকুন এই স্লোগানকে সামনে রেখে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মীরসরাই আমানটোলা ও আর কমিউটি কিøনিক এ আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা বৃহস্প্রতিবার ( ২৬ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ৯নং মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্স এর সহঃ পরিদর্শক মোজাম্মেল হক, ভূমি দাতা নাজমা খানম, মাষ্টার ইব্রাহিম খলিল, কমিউনিটি কমিটির সভাপতি মোঃ আলমগীর মেম্বার, মহিলা সদস্য জরিনা বেগম, কমিউনিট ক্লিনিক এর সহ সভাপতি ডাঃ মোহাম্মদ অহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী কাজী সাইফুল ইসলাম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএইচইপি জান্নাতুল নাইম, স্বাস্থ্য সহকারী জিয়াউল হক খান, নুরুল আলম, বেলাল হোসেন। আলোচনায় বক্তাগন বলেন জনগনের সেবা প্রদানে এক অনন্য ভূমিকা রাখছে উক্ত কমিউনিটি ক্...
মীরসরাইয়ে সাবেক কাউন্সিলর জামায়াত নেতা গ্রেফতার

মীরসরাইয়ে সাবেক কাউন্সিলর জামায়াত নেতা গ্রেফতার

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা জামায়াতের সাধারণ সম্পাদক বারইয়ারহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল হুদা হামিদীকে (৪৬) গতকাল ২৫ এপ্রিল (বুধবার) দুপুর ১টায় সময় জামালপুর গ্রাম থেকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। জানা যায়, বুধবার দুপুরে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের নেতৃত্বে এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, এএসআই আল-ইমরান পাটোয়ারী অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সাবেক কমিশনার নুরুল হুদা হামিদীকে গ্রেফতার করা হয়। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ জানান, নুরুল হুদা হামিদীর বিরুদ্ধে একাধিক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।...

মিরসরাইয়ে প্রভাবশালীদের কবল থেকে এতিম কন্যার বাড়ি ভিটা রক্ষার দাবীতে সাংবাদিক সম্মেলন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরায়ে প্রভাবশালী আপন চাচাতো ভাইদের হাত থেকে এতিম কন্যার ঘর-বাড়ী ও ভিটেমাটি রক্ষার দাবীতে মিরসরাই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ আফছানা শারমিন (২২)। শনিবার দুপুর ১২ টায় মিরসরাই প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করে স্থানীয় সাংবাদিকদের কাছে তার অভিযোগ তুলে ধরেন। এসময় তার স্বামী, শশুর-শাশুড়ি ও দেবর উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি মিরসরাই উপজেলার ৭নং কাঁটাছরা ইউনিয়নের পূর্ব কাঁটাছরা গ্রামের মৃত ফয়েজ উল্লাহ ও মাতা কামরুন জাহান দম্পত্তির একমাত্র কন্যা। গত ২ বছর পূর্বে তার পতিা মারা যান। এর ১১ মাস পরে তার মাও মৃত্যুবরণ করেন। বর্তমানে তিনি স্বামীরসাথে বসবাস করছেন। সম্প্রতি তিনি মায়ের মৃত্যুর পর একা হয়ে যাওয়ায় স্বামীরসাথে চট্টগ্রামে অবস্থান করছেন। যাওয়ার সময় গ্রামের বাড়িতে তালা দিয়ে যান। এরপর গত ১১ নভেম্বর বাড়ীতে এলে ঘরে তালা দেখতে পান এবং ...
মীরসরাইয়ে লায়ন্সের উদ্যোগে হতিদরিদ্র কন্যার বিয়েতে নগদ অনুদান

মীরসরাইয়ে লায়ন্সের উদ্যোগে হতিদরিদ্র কন্যার বিয়েতে নগদ অনুদান

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: উপজেলার ৯ নং মীরসরাই ইউনিয়নের কিসমত জাফরাবাদ গ্রামের পিতৃহীন দরিদ্র কন্যার বিয়ের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করে লায়ন্স ক্লাব অব মীরসরাই। সংস্থার কর্মকর্তাগনের ব্যক্তিগত অর্থায়নে গত ১৯ এপ্রিল ( বৃহস্প্রতিবার) মীরসরাই সদরস্থ কালিবাড়ি কার্যালয়ে উক্ত নগদ সহযোগিতা পিতৃহীন কন্যার চাচা মনীন্দ্র মাষ্টার এর হাতে হস্তান্তর করা হয়। এসময় লায়ন্স ক্লাব অব মীরসরাই এর পক্ষে লায়ন মাহবুবুর রহমান পলাশ, কালি বাড়ী পরিচালনা পরিষদের নেতাগন যথাক্রমে নেপাল চন্দ্র নাথ, শীবু কুমার শীল ও জগদীশ চন্দ্র নাথ উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব মীরসরাই এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল ও সাধারন সম্পাদক মাঈন উদ্দিন এর ব্যবস্থাপনায় উক্ত আর্থিক সহযোগিতা সংগ্রহ ও হস্তান্তর হয়।...