Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০ হাজার গাছের চারা রোপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০ হাজার গাছের চারা রোপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃঃ মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০ হাজার গাছের চারা লাগানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১জুলাই) বিকাল সাড়ে ৫টায় অর্থনৈতিক অঞ্চলের সড়কে গাছের চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ। চারা রোপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মুক্তির সংগ্রামের চেয়ে দেশ গড়ার কাজ অনেক কঠিন। দেশ গড়ার কাজে সবাইকে সর্ব শক্তি নিয়োগ করতে হবে। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা দেশ গড়ার একটি অংশ। এখানে সবাইকে সর্বশক্তি দিয়ে দেশ গড়ার কাজ করতে হবে। তবেই এই দেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে। তিনি আরো বলেন অর্থনৈতিক অঞ্চলে এখানকার ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের সদস্যদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এজন্য বেজা প্রশিক্ষনের উদ্যোগে গ্রহণ করবে...
প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর ইন্টারনেট সচেতনতা সপ্তাহ শুরু

প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর ইন্টারনেট সচেতনতা সপ্তাহ শুরু

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
   নিজস্ব প্রতিনিধি ::: মিরসরাই উপজেলার বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর উদ্যোগে সাপ্তাহব্যাপী ইন্টারনেট সচেতনতা বিষয়ক সেমিনার শনিবার(২১ শে জুলাই)মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহ ব্যাপী এই আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রচেষ্টা'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ এস অনুপ দাশ। রবিউল হোসাইন পারভেজের সভাপতিত্বে,আই.সি.টি সম্পাদক শাহরিয়ার মাহমুদ জিশানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সংগঠনে প্রধান উপদেষ্টা শেখ আতাউর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক নাজিম উদ্দিন,সংগঠনের পরিচালক জাফর ইকবাল। প্রধান অতিথি বলেন ইন্টারনেট বিপ্লবের কারনে পৃথিবী এখন হাতের মুঠোয়,এই সুযোগ খারাপ কাজে না লাগিয়ে ভাল কাজে ব্যবহারের পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীদের এবং তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ঘটিয়ে দেশ...
মীরসরাই শিল্পকলা একাডেমীর বর্ষা উৎসব অনুষ্ঠিত

মীরসরাই শিল্পকলা একাডেমীর বর্ষা উৎসব অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃঃ ভেজা হাওয়ার পরশে মন হয়ে উঠছে আন্দোলিত। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে তেমনি জীবনকে করে তোলে উৎসবমুখর। নাচ, গান আর কবিতা পাঠের মধ্য দিয়ে মীরসরাই শিল্পকলা একাডেমীর শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘বর্ষা উৎসব-১৪২৫’ অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মীরসরাই উপজেলা অডিটরিয়ামে অর্পা দাশ ও সানোয়ারুল ইসলাম রনি’র সঞ্চলনায় বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মঞ্চে রবীন্দ্রনাথের ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানের সঙ্গে নাচ করে একাডেমীর শিল্পিরা। ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গান। আধুনিক গান ‘মেঘের গায়ে নূপুর বাজে। নজরুলের ‘এসো হে সজল শ্যামঘন দেয়া’-এর সঙ্গে নৃত্য। রবীন্দ্রনাথের ‘গহন ঘন ছাইল’ গানে শিল্পীরা নাচ পরিবেশন করেন। বর্ষা উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পূব হাওয়াতে দেয় দোলা’ গানে শৈলী, নজরুলের ‘যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে’ বৈশাখী, ‘শাওন আসিল ফিরে’ অর্পা দাশ রবীন্দ্রনাথের ‘বহু যুগের ...
কক্সবাজারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তপু সংবর্ধিত

কক্সবাজারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তপু সংবর্ধিত

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই সমিতি কক্সবাজারের উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি, মীরসরাইয়ের কৃতি সন্তান তানভীর হোসেন চৌধুরী তপুকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৮ জুলাই সন্ধ্যায়) সমিতির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ( সাবেক পিএস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) শাহাজান চৌধুরী, কক্সবাজার কাস্টমস ও ভ্যাট এর সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, সংবর্ধিত অতিথি উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। সমিতির সভাপতি মোজাহারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় এসময় উপস্তিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, অর্থ সম্পাদক জাবের চৌঃ দপ্তর সম্পাদক কাউয়ুম, সদস সচিব এন.এ আদেল সহ সমিতির সদস্য বৃন্দ...
শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেলেন খবরিকা উপদেষ্ঠা আনোয়ার হোসেন

শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেলেন খবরিকা উপদেষ্ঠা আনোয়ার হোসেন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেয়েছেন আনোয়ার এগ্রোর স্বত্ত্বাধিকারী ও পাক্ষিক খবরিকার উপদেষ্ঠা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তাঁর হাতে ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব সুফিয়ান বিল্পব প্রমুখ। আনোয়ার হোসেন দীর্ঘ সময় ধরে চট্টগ্রামের মৎস্য জোন হিসেবে খ্যাত মুহুরী প্রজেক্ট এলাকায় বিভিন্ন ধরনের ...
মীরসরাইয়ে বিনামূল্যে বই বিতরন

মীরসরাইয়ে বিনামূল্যে বই বিতরন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট; মীরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ জুলাই (বুধবার) প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের হল রুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রভাষক শেখ ফরিদের সঞ্চালনায় উক্ত বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা এবং ক্লিপটন গ্রুপ চেয়ারম্যান প্রফেসর এমডি.এম কামাল উদ্দিন চৌধুরী, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশন এর সভাপতি লায়ন তাহের আহম্মেদ, শিক্ষানুরাগী সদস্য ডাক্তার গিয়াস উদ্দিন সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।...
শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা’র ইন্টারনেট সাপ্তাহ উদযাপন

শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা’র ইন্টারনেট সাপ্তাহ উদযাপন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট ঃ মীরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ''প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই'' এর ব্যতিক্রমী আয়োজন প্রচেষ্টা ইন্টারনেট সচেতনতা সাপ্তাহ ১৮ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১শে জুলাই থেকে ২৬ শে জুলাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহে। ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাফী। তিনি জানান আগামী এক সাপ্তাহ ইন্টারনেট এর সুফল-কুফল, হ্যাকিং থেকে বাঁচার উপায়, অনিরাপদ সাইট থেকে দূরে থাকতে সাইবার নিরাপত্তা এবং অনলাইনে হয়রানি থেকে পরিত্রাণ এসব বিষয় নিয়ে বিশেষজ্ঞ টিম উপজেলার বিভিন্ন স্কুল সমূহে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। সংগঠন সূত্রে জানা যায়,তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ব্যবহার যেমন সবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তেমনি এই ইন্টারনেট নানা ক্ষতিসাধন করছে কোমল মতি স্কুল শিক্ষার্থীদের। মূলত শিক্ষার্থীদের ইন্টারনেট ...
মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা প্রতিনিধি ঃ চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে "স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ"এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গতকাল বুধবার ১৮ জুলাই মীরসরাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সাংবাদিক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক মৎস্যসম্পদ চিত্র তুলে ধরার পাশপাশি মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। উক্ত মতবিনিময় কালে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য স...