Wednesday, October 28Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

এ.টি.এম  আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

এ.টি.এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাইয়ে এ.টি.এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। লাকী বই ঘর এর ব্যবস্থাপনায় এবং এ.টি ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে গতকাল শুক্রবার সকাল ১০টা উপজেলার তিনটি কেন্দ্রে যথাক্রমে মান্দারবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এ.টি একাডেমী ও মিঠাছরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরিক্ষার হল পরিদর্শন করেন এ.টি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ্ নেওয়াজ সিদ্দিকী, পরিচালক ও পরিক্ষা নিয়ন্ত্রক নুরুল আনোয়ার সিদ্দিকী, পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর সিদ্দিকী, আবু তারেক সিদ্দিকী, কামরুল হাসান সিদ্দিকী, এ.টি একাডেমী প্রধান শিক্ষক আশুতোষ দাশ, শিক্ষক জামাল উদ্দিন ও সাংবাদিক সাহাব উদ্দিন সহ প্রমুখ। উক্ত বৃত্তি পরিক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ৮শত শি...
মীরসরাইয়ে কুঁড়ে ছাড়া আর কেউ বেকার থাকবেনা -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

মীরসরাইয়ে কুঁড়ে ছাড়া আর কেউ বেকার থাকবেনা -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥ শেখ হাসিনা সরকারের আমলে শুধু উন্নয়ন আর উন্নয়ন। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোন ৩০ হাজার একর জমি নিয়ে গড়ে উঠছে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল। এটি গড়ে উঠলে কুঁড়ে (যারা অলস) ছাড়া মীরসরাই বাসীর আর কেউ বেকার থাকবেনা। বুধবার (৩০ অক্টোবর) মীরসরাইয়ের ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা যেখানে ২৫ হাজার মেগাওয়াট সেখানে বিএনপি-জামায়াত জোট সরকার দিয়েছে মাত্র ২হাজার ৫শ মেগাওয়াট বিদ্যুত আর তারেক জিয়া দিয়েছে খাম্বা। আমরা নেতৃত্বের বিকাশের জন্য সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ লোককে নির্বাচন করছি। ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য বিদায়ী সভাপতি নিজাম উদ্দিনে...
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জোরারগঞ্জ থানা পুলিশের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জোরারগঞ্জ থানা পুলিশের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন, মীরসরাই ঃ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানে কমিউিনিটি পুলিশিং ডে উপলক্ষে জোরারগঞ্জ থানা পুলিশের দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। শনিবার ২৬ অক্টোবর জোরারগঞ্জ থানার আয়োজনে সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে পুলিশিং ডে’র শুভ উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী নিয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, কমিউনিটি পুলিশ এবং স্থানীয় জনতা জোরারগঞ্জ থানা এলাকা হতে বারইয়ারহাট বাজার প্রদক্ষিণ করে ফের থানায় এসে শেষ হয়। র‌্যালী শেষে থানা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজের সঞ্চালনায় এবং অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়ার (আইজিপি ব্যাজ বার) সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল। মীরসরাই সার্কেল এএসপি সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী। বারইয়ারহাট পৌরসভার মেয়র ...
মীরসরাইয়ে দুই আন্তঃজেলা  মহাসড়কে ডাকাত আটক

মীরসরাইয়ে দুই আন্তঃজেলা মহাসড়কে ডাকাত আটক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা- মহাসড়কের বিভিন্ন স্থানে সম্প্রতি রড বা ভারি লোহা নিক্ষেপ করে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল। সম্প্রতি ঘটা একটি ঘটনার জের ধরে ২ আন্তঃজেলা মহাসড়ক ডাকাতকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। মীরসরাই থানার ওসি জাহিদুল কবির জানান উক্ত আন্তঃজেলা মহাসড়ক ডাকাত শাহরিয়া (২৮) ও আশরাফুল ( ৩২) কে গত শুক্রবার ( ২৫ ) রাতে আটক করে শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিবরনে ওসি জানান গত ২২ অক্টোবর (মঙ্গলবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় রাতে তরিকুল ইসলাম নামের নৌ বাহিনী এক কর্মকর্তা নিজস্ব প্রাইভেট নিয়ে যাবার সময় অভিনব কায়দায় মুখোশধারী ডাকাত দল তার উপর আক্রমণ করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা, ১ টি মোবাইল ফোন সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এই অবস্থায় তিনি সীতাকুন্ড থানায় আশ্রয় নিলে সীতাকুন্ড থানা মীরসরাই থানাকে অবগত করে। পর দিন অ...
মীরসরাই থানায় কমিউনিটি পুলিশিং দিবস উৎযাপিত

মীরসরাই থানায় কমিউনিটি পুলিশিং দিবস উৎযাপিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মীরসরাই থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মীরসরাই থানা থেকে র‌্যালী শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। থানা প্রাঙ্গণে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন মীরসরাই সার্কেল অফিসার শামসুদ্দিন, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, মীররসাই থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির, মীরসরাই থানার সেকেন্ড অফিসার (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ সহ থানা বিভিন্ন কর্মকর্তা বৃন্দ সহ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। যেকোনো অপরাধ দমনে জনগনকে পুলিশকে সহযোগীতা করতে আহবান জানান। জনতা পুলিশকে বন্ধু ভেবে বিভিন্ন সময়ে পুলিশের শরনাপন্ন হচ্ছে। এতে করে পু...
মীরসরাইয়ে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাইয়ে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি, ঃ সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই উপজেলা শাখার বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সম্মেলন গতকাল (শুক্রবার) মিঠাছরা শ্রী শ্রী মহামায়া মন্দিরে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক গৌপি কুমার দাশের সভাপতিত্বে এবং যুগ্ন আহ্বায়ক রিপন গোপ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক শ্রী নারায়ন সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন বিদ্যার্থী সংসদ প্রতিষ্ঠাতা সভাপতি, কুশল বরণ চক্রবর্ত্তী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম-সম্পাদক উত্তম কুমার শর্মা, বিশেষ অতিথী বক্তব্য প্রদান করেন, মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ ...
আগামী এমপি নির্বাচনে রুহেল ভাইকে রেকর্ড পরিমানে ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ : আলহাজ্ব মাষ্টার রেজাউল করিম

আগামী এমপি নির্বাচনে রুহেল ভাইকে রেকর্ড পরিমানে ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ : আলহাজ্ব মাষ্টার রেজাউল করিম

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আসন্ন সম্মেলনে সাধারন সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিশ্বস্থ ও আস্থাভাজন একজন আলহাজ্ব মাষ্টার রেজাউল করিম । রেজাউল করিম মাষ্টার ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও মীরসরাইয়ের মাটি-মানুষে র অকৃত্রিম বন্ধু বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনি য়ার মোশাররফ হোসেনকে ভালোবেসে তাঁর নির্দেশনা অনুযায়ী রাজনীতি করে যাচ্ছেন। পদ পদবীর জন্য রাজনীতি করেননি। শুধু ভালোবেসে নিজেকে দলের জন্য উজাড় করে দিয়েছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একান্ত আস্থাভাজন আলহাজ্ব করিম মাষ্টার এলাকার গরীব, অসহায়, দরিদ্র ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়। করিম মাষ্টারের কাছে গিয়ে কেউ খালি হাতে ফেরেনি। তাঁর সামথ্য অনুযায়ী সবাইকে সহযোগীতা করে যাচ্ছেন। এলাকার মানুষের কল্যানের জন্য পিতার নামে...
রুহেল ভাই ও তৃণমূলের নেতাকর্মীদের জন্য বুকের রক্ত দিতে প্রস্তুত সদা :: বারইয়াহাটের সেক্রেটারী প্রার্থী মোশাররফ

রুহেল ভাই ও তৃণমূলের নেতাকর্মীদের জন্য বুকের রক্ত দিতে প্রস্তুত সদা :: বারইয়াহাটের সেক্রেটারী প্রার্থী মোশাররফ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌরসভা আওয়ামীলীগের আসন্ন কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী মোশাররফ হোসেন খবরিকাকে এক সাক্ষাৎকার প্রদানকালে বলেন তৃণমূলের সকল নেতাকর্মীর সুখে দুখে পাশে ছিলাম, আগামীতে ও সকলের পাশে থাকতে চাই।   চট্টগ্রামের সিটি কলেজ ছাত্রলীগ থেকে শুরু করে বারইয়াহাটের রাজপথে সবসময় প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিক্ষিত সৈনিক হিসেবে লড়াই সংগ্রামে ছিলাম, আছি ও থাকবো। আগামীর নেতা মাহবুবুর রহমান রুহেলই এই মীরসরাই এর অভিবাবক তাঁর পাশে রাজপথে রক্ত দিতে আমরাই প্রস্তুত ছিলাম এবং থাকবো সবসময়। জনাব মোশাররফ বলেন আমার স্বপ্ন একটিই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্বপ্নের মীরসরাই গড়তে এই প্রিয় ব্যক্তিত্ব ও প্রিয় মানুষ রুহেল ভাই এর ডিজিটাল বাংলাদেশ গড়তে তৃণমূলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। মোশাররফ হোসেন বর্তমানে বারইয়াহাট পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক...