মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবন ও হোস্টেল ভবনের শুভ উদ্বোধন
নাছির উদ্দিন ঃ
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবন ও অত্যাধুনিক ছাত্র হোস্টেল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ৪ ঠা নভেম্বর দুপুরে উক্ত ভবনের শুভ উদ্বোধন করেন এস রহমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রথমে কলেজ মাঠের পূর্ব পাশে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে সদ্য নির্মিত চারতলা বিশিষ্ট মরহুম নজির আহমদ ভূঁইয়া বিজ্ঞান ভবন এবং ছাত্রদের আবাসিক হোস্টেলের জন্য এস রহমান ট্রাস্টের অর্থায়নে ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট ১ শ আসনের অত্যাধুনিক মানের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হোস্টেল ভবনের শুভ উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এমপি পুত্র সাবেদুর রহমান সমু এবং তার সহোদর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল।
নজির আহমদ ভুঁইয়া বিজ্ঞা...







