১০ দিনের ব্যবধানে সাংবাদিকের ঘরে ২বার ডাকাতি!
নিজস্ব প্রতিনিধি ঃ-
মীরসরাইয়ে দৈনিক নয়া দিগন্ত ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার মীরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৩টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় হাফেজ রফিউজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
সাংবাদিক এম মাঈন উদ্দিনের বড় ভাই আবু নুর বলেন, শনিবার রাত ৩টায় ধারালো চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে আমাদের ঘরে প্রবেশ করে ১৫-১৬ জনের ডাকাত দল। এরপর তারা আমার হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ঘরের সবাইকে জিম্মি করে আলমিরার তালা ভেঙ্গে ৩টি বিদেশী টর্সলাইট, ১টি মোবাইল সেট, নতুন কম্বল ও জুস মেশিনসহ নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায়। তিনি আরো বলেন, গত ১৬ জানুয়ারি আমার বাবা মারা যাওয়ার রাতেও ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল আমার খালাতো বোনের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুল ও ১টি মোবাইল নিয়ে যায়।
এদিকে রবিবার (২...







