মীরসরাইয়ে জেলা পুলিশ সুপারের দেওয়া ত্রাণ ৫০ দুস্থ পরিবারের মাঝে পৌঁছে দিলেন ওসি মজিবুর
কামরুল হাসান : দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদূর্ভাব ঠেকাতে বাংলাদেশ সরকার কতৃক সারাদেশের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে(যাহা ইতিমধ্যে আজই হতে চলেছে)। সরকারী নির্দেশনা মোতাবেক এই সময়ের মধ্য সকল প্রকারের দোকান নিদিষ্ট সময়ের মধ্যে বন্ধ রাখার ও নিদেশনা রয়েছে। এছাড়াও অহেতুক কোন মানুষ যত্রতত্র অহেতুক চলাফেরা ও একান্ত জরুরী প্রয়োজন ছাড়া বের না হতে নির্দেশনা ও রয়েছে।
বিভিন্নস্থানে জনসমাগম ঠেকাতে এবং যানবাহন নিয়ন্ত্রণে ও অসহায় হতদরিদ্রের মাঝে এাণ সামগ্রী বিতরণের জন্যে মাঠে নিরলস কাজ করছে বাংলাদেশ পুলিশ বাহিনী। টানা লকডাউনে সমাজের নিম্নবিত্ত হতদরিদ্র মানুষগুলো খাদ্যসংকটে অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। মানবিক সেবায় চট্টগ্রাম জেলার মানবিক পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম থেকে প্রদত্ত খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে আবারোও পৌঁছে দিচ্ছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান।
ঈদ পরবর্তী এ...







