Tuesday, October 27Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর সাথে একযোগে মীরসরাইয়ে ২১ হাজার চারা বিতরণ ও রোপন

প্রধানমন্ত্রীর সাথে একযোগে মীরসরাইয়ে ২১ হাজার চারা বিতরণ ও রোপন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক যোগে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির আওতায় মীরসরাই উপজেলায় ২১ হাজার চারা বিতরণ ও রোপন করা হয়। মীরসরাই উপজেলা পরিষদ ও বন বিভাগের যৌথ উদ্যোগ এবং ব্যবস্থাপনায় উক্ত চারা বিতরণ ও রোপন কার্যক্রম সম্পন্ন করা হয়। ১৬ জুলাই বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গনভবনে উক্ত কার্যক্রম উদ্বোধন করার পরপরই মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত ২১ হাজার চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ১৫ নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী ফিরোজ, বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ শ্হাজাহান চৌধুরী, উপকূলীয় রেঞ্জ এর বন কর্মকর্তা এরফান উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় বিতরণ কার্যক্রম উদ্ব...
আইন শৃংখলা উন্নয়নে গনমাধ্যমকর্মীদের সাথে মীরসরাই থানার ওসির মতবিনিময়

আইন শৃংখলা উন্নয়নে গনমাধ্যমকর্মীদের সাথে মীরসরাই থানার ওসির মতবিনিময়

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সাথে মীরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় তিনি আইনশৃংখলার উন্নয়নে পুলিশ প্রশাসনের কোন অন্যায় বা ভুল থাকলে তা সংশোধনের জন্য মুক্তভাবে মন্থব্য করায় গুরুত্ব প্রদান করেন। মীরসরাই থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সাংবাদিকদের তথ্য সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। উক্ত মতবিনিময় সভায় মীরসরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রণজিত ধর, সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুম, যুগ্ন সম্পাদক রাজিব মজুমদার, অর্থ সম্পাদক ইমাম হোসেন, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দপ্তর সম্পাদক আব্দুল মান্না রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানোয়ারুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক কামরুল...
মীরসরাই ট্র্যাজেডির ৯ম বার্ষিকী পালিত

মীরসরাই ট্র্যাজেডির ৯ম বার্ষিকী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাই ট্র্যাজেডির ৯ম বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শনিবার (১১ জুলাই) আবুতোরার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১টায়, কালোব্যাজ ধারণ, স্মরণসভা ও মিলাদ মাহফিল, স্মৃতিস্তম্ভে (আবেগ ও অন্তিমে) স্বজন, সহপাঠী ও বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্যে দিয়ে নিহতদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পুত্র ও ব্যবসায়ী সাবেদুর রহমান সুমু, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ মাঈন উদ্দিন, ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, ১১নং মঘাদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মায়ানী ইউনিয়নের আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান সুমন, মঘাদিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসকান্দার হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা রবিউল রনি, ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ...
রুহেলের জন্মদিনের শুভেচ্ছাময় ফেসবুক : মঘাদিয়া চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টারের উদ্যোগে দোয়ামাহফিল ও কেক কর্তন

রুহেলের জন্মদিনের শুভেচ্ছাময় ফেসবুক : মঘাদিয়া চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টারের উদ্যোগে দোয়ামাহফিল ও কেক কর্তন

আন্তর্জাতিক, আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
মাহবুব পলাশ : মাহবুবুর রহমান রুহেলের জন্মদিনের শুভেচ্ছাময় ফেসবুক ছিল বুধবার (৮ জুলাই) দিনভর । বিশেষ করে উপজেলার তরুন যুবসমাজে শুভেচ্ছা আর শুভেচ্ছায় ছেয়ে যায় মীরসরাই উপজেলার ফেসবুক কমিউনিটি। চট্টগ্রামের সিংহপুরুষ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির এই সুযোগ্য পুত্রের জনপ্রিয়তা অনেকটা আকাশচুম্বিই বলে প্রতিয়মান হয় এই দিনে। মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার জাহাঙ্গীর হোসাইন উদ্যােগে বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, তরুণ প্রজম্মের আইকন, মীরসরাই এর আগামীর কর্ণধার মাহবুব রহমান রুহেলের ৫০তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মোনাজাত, মিষ্টিমুখ এবয় বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কেক কেটা জন্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুছ মেম্বার, আলা ...
মীরসরাইয়ে করোনা জনসচেতনতায় হ্যান্ড মাইক হাতে তারেকুল

মীরসরাইয়ে করোনা জনসচেতনতায় হ্যান্ড মাইক হাতে তারেকুল

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইমাম হোসেন  ঃ মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ববাসী। সরকার থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ সচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। অনেকেই কাজ করছেন মানবিক উদ্যোগ নিয়েও। সেই ধারাবাহিকতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই কাজ করছেন মীরসরাই উপজেলার মায়ানী কৃতি সন্তান তারেকুল ইসলাম। মীরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে গ্রামে মুখে মাক্স, হাতে হ্যান্ড মাইক নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। গ্রামের প্রধান সড়ক বেয়ে অলি-গলিতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমন উদ্যোগের বিষয়ে তারেকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২৩ মার্চ থেকে শুরু করেছি জনসচেতনতামূলক এই উদ্যোগ। ২৩ মার্চ প্রথমদিন শুরু করেছি মীরসরাই উপজেলার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। এর কিছুদিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অনুমতি নিয়ে আমি পুরো দমে কাজ করে যাচ্ছি। সেই থ...
ওসি মজিবুর রহমানের উদ্যোগ মহাসড়কে ডাকাতি প্রতিরোধে স্ট্রিট লাইট ও সোলার

ওসি মজিবুর রহমানের উদ্যোগ মহাসড়কে ডাকাতি প্রতিরোধে স্ট্রিট লাইট ও সোলার

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: মীরসরাইয়ে করোনার এই দুঃসময়ে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে কখনো সকাল কখনো ভরদুপুর কখনো বিকাল কিংবা গভীর রাতেই ছুটে চলছেন প্রশাসনিক দায়িত্ব পালনে নিরবধি। মীরসরাই থানায় যোগদান করার পর হতেই নতুন নতুন সিদ্ধান্ত এবং সেবা চালু করে মীরসরাইবাসীর অন্তরে স্থান করে নিয়েছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমান পিপিএম। এবার ডাকাতি প্রতিরোধে ভিন্ন উদ্যোগে মাঠে ওসি মীরসরাই মজিবুর রহমান। চুরি ডাকাতি প্রতিরোধে থানা এলাকার মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় সোলার লাইট এবং স্ট্রীট লাইট স্থাপন করেছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান পিপিএম। এতে করে মহাসড়কে গাড়ি চালক এবং পথচারীদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়। উক্ত পথ দিয়ে আসা এক ট্রাক ড্রাইভার সাথে কথা বলে জানা যায়,আমরা এখন খুবই আনন্দিত এবং ভয়হীন। মহাসড়কের ঝুঁকিপূর্ণ এমন জায়গায় সোলার লাইট এবং স্ট্...
সংবাদকর্মীর বাড়ির রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মানস্থল পরিদর্শন করলেন এসিল্যান্ড : নির্মান কাজ বন্ধের নির্দেশ

সংবাদকর্মীর বাড়ির রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মানস্থল পরিদর্শন করলেন এসিল্যান্ড : নির্মান কাজ বন্ধের নির্দেশ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: দীর্ঘ ২৫ বছরের চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মানের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এসময় তিনি বিভিন্ন পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। জোর করে চলাচলের পথ বন্ধ দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (২৫জুন) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। জানা গেছে, মীরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব মীরসরাই এলাকার জনৈক হাজী শাহ আলম কিছুদিন আগে বহুতল ভবন নির্মান শুরু করেন। এসময় তিনি পার্শ্ববর্তী মরিয়ম আক্তার, সুলতান আহম্মদ ও রহিমা বেগমের দীর্ঘ ২৫ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি জোরপূর্বক গভীর গর্ত খুড়ে এবং টিনের ঘেরা দিয়ে রুদ্ধ করে দেন। এতে সংবাদকর্মী দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ সহ ১০টি পরিবারের হাটাচলার একমাত্র পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও প্রভাবশালী হাজী শাহ...
ভার্চ্যুয়াল ভোটিংয়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর কমিটি গঠিত

ভার্চ্যুয়াল ভোটিংয়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর কমিটি গঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মহিউদ্দিন ওসমানি :  পুনরায় সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ নৌবাহিনী কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) জনাব মোহাম্মদ ইকবাল ও সাধারণ সম্পাদক জামালখান কুসুমকুমারী স্কুলের সহকারী শিক্ষিক জনাব লুৎফুন্নেছা খানম। গতকাল ২২-৬-২০২০ খ্রিস্টাব্দে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক (গণিত) জনাব মোহা. আখতার হোছাইন কুতুবী সাহেবের সভাপতিত্বে ভার্চুয়াল অনলাইন এম্বাসেডর স্যারদের গুগল ফর্মের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আইসিটি মন্ত্রণালয়াধীন এটুআই কর্মকর্তা জনাব অভিজিৎ সাহা। মিটিংয়ের শুরুতেই বিগত কমিটি বার্ষিক কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন এবং নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন। প্রায় তিন ঘণ্টা অ্যম্বাসেডরগণ নিজ নিজ অভিমত ও অভিজ্ঞতা বিনিময় করেন। সভাপতি মহোদয় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুগল ফরম-এর লিংক দিলে প্রত্যে...