বাংলাদেশ সাংবাদিক পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত
খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ‘বাংলাদেশ সাংবাদিক পরিষদ’ নামে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের একটি সংগঠন গঠনকল্পে এক সভা শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ সাফরান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দৈনিক আজাদী ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি ছোটন কান্তি নাথ এর সভাপতিত্বে, রাঙ্গামাটি জেলার দৈনিক আজাদী ও দেশ টিভি প্রতিনিধি বিজয় ধর এর সঞ্চালনায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তর মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় আরো উপস্থিত নেতৃবৃন্দগন থেকে জেলা ভিত্তিক ৬ জন মনোনিত যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ছোটন কান্তি নাথ, বিজয় ধর, নোয়াখালী জেলার দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এইচ এম মান্নান মুন্না, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দৈনিক সংবাদ প্রতিনিধি শফিকুল ইসলাম মোল্লা, আরটিভি সন্দ্বীপ ও স...







