রুহেল ভাইয়ের দূর্গে কাউকে বিশৃংখলা করার সুযোগ দেয়া হবে না -আলহাজ্ব মাষ্টার রেজাউল করিম
খবরিকা আর্কাইভ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের মোকাবেলা করতে আমরা জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সব সময় মাঠে থাকবে। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির শান্তির জনপদকে কেউ অশান্তি করার চেষ্টা করলে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। মীরসরাই উপজেলার জোরারগঞ্জ নৌকা এবং মাহবুব রহমান রুহেল আর বিকল্পহীন অপ্রতিরোধ্য ঘাটি। এখানে কাউকে বিশৃংখলা করার সুযোগ দেয়া হবে না। উপরোক্ত বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মাষ্টার রেজাউল করিম। তিনি আরো বলেন আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে জোরারগঞ্জবাসী ঐক্যবদ্ধ থেকে নৌকা এবং মাহবুব রহমান রুহেলকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সারা দেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসী নৈরাজ্যে দেশকে অস্থিতিশীল পরিবেশ নষ্ট করার প্রতিবাদে ...







