Friday, October 23Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: ড. কামাল

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: ড. কামাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হবে। বিকালে এক সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ সব কথা বলেন। তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে। তা যেন কোনভাবে শেষ না হয়ে যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনপ্রিয়তা থাকলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন-এ প্রশ্ন তোলেন ডক্টর কামাল। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।...
অবরোধের পর থেকে আত্নগোপনে বিএনপির শীর্ষ নেতারা

অবরোধের পর থেকে আত্নগোপনে বিএনপির শীর্ষ নেতারা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অবরোধ ডাকার  পর থেকে আত্মগোপনে চলে গেছেন বিএনপির শীর্ষ নেতারা। বন্ধ রেখেছেন মোবাইল ফোন, অনেকে অবস্থান করছেন বাসস্থানের বাইরে। বিএনপি বলছে, নেতারা আড়ালে চলে গেলেও দলের সাথে যোগাযোগ রাখছেন, দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা। অবরোধের ঘোষনার পর আর প্রকাশ্য দেখা যায়নি মির্জা ফখরুলকে। সেদিনের পর থেকে দলীয় কার্যালয়েও আসেননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ২৫ নভেম্বর রাতে ১৮ দলের অবরোধের ঘোষণার পরপরই আটক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। এরপর গ্রেপ্তার এড়াতে  আড়ালে চলে যান দলের সিনিয়র নেতারা। কোনো কোনো নেতার বাসায় তল্লাশি চালায় পুলিশ। তবে কাউকে বাসায় পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ রেখেছেন অনেকে। সিনিয়র নেতাদের মতো গা ঢাকা দিয়েছেন দলের মধ্যম সারির নেতারাও।১৮ দলের ঘোষিত অবরোধ কর্মসূচিতে বিএনপির নেতাদের মত মাঠে দেখা যায়নি  ১৮ দলীয় জোটের নেতাদেরও। নয়া পল্টনের দলীয় কার্যলয়ে সার্বক্ষনিক অবস্থান যু...

অবরোধের সময় বাড়ল ১২ ঘণ্টা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ২৪.কমঃ-গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া ১৮-দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ আরও ১২ ঘণ্টা বাড়িয়ে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত করা হয়েছে।আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ব্রিফিংয়ে ১২ ঘণ্টা অবরোধ বাড়ানোর এ ঘোষণা দেন।রুহুল কবির বলেন, ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে দলের নেতা-কর্মীদের ওপর পুলিশ নির্মম নির্যাতন চালাচ্ছে।এ ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬০ ঘণ্টা করা হল।এ হিসাবে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।এ ছাড়া অবরোধ চলাকালে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের জন্য শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এর আগে গত সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মঙ্গলবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ...
অচল হয়ে পড়েছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা

অচল হয়ে পড়েছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অবরোধের কারণে ভেঙ্গে পড়েছে সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা, কোথাও যাত্রিবাহী বা পণ্য পরিবহণে যানবাহন খুব একটা দেখা যায়নি। রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস, ঢাকার বাইরে থেকেও সকালে ছেড়ে আসেনি দূরপাল্লার কোনো বাহন। আটচল্লিশ ঘণ্টার অবরোধের প্রথম দিন। গাবতলী টার্মনালে সকাল থেকেই ছিল যাত্রীদের উপস্থিতি। তবে ছেড়ে যায়নি কোন দুরপাল্লার বাস। সায়দাবাদ আর মহাখালী বাস টার্মিনালেও ছিল একই চিত্র।  এছাড়া রাজধানীর বাইরেও দুরপাল্লার যনবাহন চলাচল ছিলো না বললেই চলে। নাশকতার আতঙ্কে রাজধানীর সড়কগুলোতে নগরপরিবহনের সংখ্যাও ছিল বেশ কম। এদিকে এই অবরোধে দোকানগুলো খোলা থাকলেও বিক্রেতারা দেখা পায়নি ক্রেতাদের। হরতাল আর অবরোধের পার্থক্য খুঁজতে থাকা মানুষের মধ্যে আতঙ্কটা ছিলো একই।...
১৮-দলীয় জোট এর ডাকা অবরোধে দেশ অচল

১৮-দলীয় জোট এর ডাকা অবরোধে দেশ অচল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি না মেনে  দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে কার্যত দেশ অচল হয়ে পড়েছে।বিভিন্ন স্থানে ট্রেন লাইনে আগুন দেয়া ও অগ্নিসংোগের ঘটনায় সারাদেশে রেলের সিডিউল লন্ডভন্ড হয়ে যায়। ঢাকা থেকে দুরপাল্লার কোন বাস বা পণ্যবাহী ট্রাক কোথাও ছেড়ে যায়নি। অবরোধের প্রথম দিন দেশব্যাপী সংঘর্ষে ১ বিজিবি সদস্যসহ নিহত হয়েছে ৭ জন। এরমধ্যে কুমিল্লায় ২, সাতক্ষীরায় ২, বরিশালে ১ বগুড়া ও সিরাজগঞ্জে ২ যুবদল কর্মী নিহত হয়। সংঘর্ষে বিএনপি যুবদল, ছাত্রদল ও যুবলীগের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বিভিন্ন জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে সড়কপথে অগ্নিসংযোগ-গাছের গুড়ি ফেলে অবরোধ করে যান চলাচল এবং বিভিন্ন স্থানে রেলপথের স্লিপার তুলে নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে অবরোধকারীরা। পুলিশ বিভিন্ন জেলা থেকে শতাধিক ১৮ দলের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গ...
পরিস্থিতি বিবেচনায় যে কোন সময় সেনা মোতায়েন : জাবেদ আলী

পরিস্থিতি বিবেচনায় যে কোন সময় সেনা মোতায়েন : জাবেদ আলী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
 নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। তবে কতদিনের জন্য সেনা মোতায়েন হবে তা নির্দিষ্ট করা হয়নি। পরিস্থিতির উপর নির্ভর করে যে কোন সময় সেনা মোতায়েন করা হতে পারে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েন করা হবে উল্লেখ করে জাবেদ আলী বলেন, সেহেতু যতদিন প্রয়োজন ততদিন সেনা মোতায়েন থাকবে। প্রয়োজনে সেনা মোতায়েন দীর্ঘ মেয়াদী হবে। বিদ্যমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা শীঘ্রই আইন শৃংখলা বাহিনীর সাথে বৈঠক করবো। আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া হবে। আগুন দেয়া বা অন্য কোনভাবে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হলে আইন শৃংখলা বাহিনী ব্যবস্থা নিতে পারবে। আওয়ামী লীগের প্রচার প্রচারণার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, প্রচারণার বিষয়ে পদক...
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: এরশাদ

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, আমরা নির্বাচনের প্রস্তুত নিয়েছি। কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে জানি না। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে।বিরোধীদলকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, আপনাদের এত আহ্বান জানালাম, শুনলেন না। নির্বাচনে অংশ না নিলে পার্টি থাকে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। তবু আমার দল নির্বাচন করেছে। নির্বাচন না করলে পার্টি থাকে না। আমি কারও পক্ষ হয়ে নয়- সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন হবে বলেও মন্তব্য করেন সাবেক এ রাষ্ট্রপতি।লেভেল প্লেয়িং ফিল্ড প্রসংগে এরশাদ বলেন, ডিসি-এসপি-জাজ-ডাক্তার সবাই দুই দিকে। চলমান পরিস্থি...
মীরসরাইতে অবরোধ পালিত ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি আজ জনমানবহীন

মীরসরাইতে অবরোধ পালিত ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি আজ জনমানবহীন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ২৪ ডেক্স : সারাদেশে অবরোধের প্রথম দিনে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ সর্বত্র ছিল আতংকভাব, রাস্তাঘাটে যান চলাচল ছিল প্রায় শূন্য।  চিরচেনা ব্যস্ততম মহাসড়কের এই অংশে থাকতো শুধু গাড়ি আর গাড়ি, কোলাহল আর ব্যস্ততা। আবার লাইন ধরে লেগে থাকা যানজট ও ছিল নিত্যদিনের । আজ এই  জনপদ ভিন্নরুপে। জনমানবহীন সড়ক যেন এক অচেনা জনপদ। অগ্রহায়নের এই মৌসুমে প্রত্যহ ভোরে সবজি বিক্রেতারা প্রত্যুষে মহাসড়কে নিয়ে আসে তাদের নানান মৌসুমী সবজি। আজ রাস্তায় এসে পাইকার না আসায় বিপাকে কৃষকরা। অন্যসময় হরতাল হলে ও কোন না কোনভাবে চলে যেত। আজ অচল সবাই। বারইয়ারহাট বাজারের উত্তরে ধুমঘাট ব্রীজ এলাকায় ভোররাতে প্রায় অর্ধশত কার্ভ্যাড ভ্যান, বাস ও প্রাইভেট কার ভাংচুর করেছে ১৮ দলের নেতাকর্মীরা। তফশীল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও শিবির কর্মীরা তখন ১টি কার্ভ্যাড ভ্যান ও ১ টি ট্রাকে অগ্নিসংযোগ করে। গাড়ি ভাংচুরের সময় প্রায় ১০...