Friday, October 23Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মঙ্গল ,বুধ ও বৃহস্পতি সারা দেশে অবরোধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ১৮-দলীয় জোট। আজ সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। আজ সন্ধ্যায় আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল তফসিল স্থগিতের দাবি জানান। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করে এই সরকার চরম কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। নির্বাচনের নামে কোনো প্রহসনে ১৮-দলীয় জোটসহ বিরোধী অন্য দলগুলো অংশ নেবে না। আমরা নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের নামে প্রহসনের এই প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য দেশবাসীসহ সবাইকে আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একতরফাভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় তাঁদের আন্দোলন আগের চেয়ে ন...

ভোট ৫ জানুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ৫ জানুয়ারি, রোববার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ডিসেম্বর, সোমবার। প্রার্থিতা যাচাই-বাছাই হবে ৫ থেকে ৬ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। এক দিনে সারা দেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।সিইসি বলেন, ‘আমাদের এ জনবহুল দেশে ভোটার সংখ্যা বিশাল। এ বিরাট কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অতি দুরূহ। তাই প্রতিবারের মতো এবারও দশম জাতীয় সংসদ নির্বাচনে, ভিডিপি, আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সঙ্গে সবার প্রিয় ও আস্থাভাজন সশস্ত্র বাহিনীকেও নির্বাচনের জন্য দেশব্যাপী মোতায়েন করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।’ তিনি বলেন, দায়িত্বভার গ্রহণ করার পর বলেছিলাম আমরা আমাদের ক...
২৪ ডিসেম্বর মতিঝিলে হেফাজতের সমাবেশ

২৪ ডিসেম্বর মতিঝিলে হেফাজতের সমাবেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
২৪ ডিসেম্বর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এছাড়া ২৯ নভেম্বর সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। এরপর প্রতিটি জেলায় সম্মেলন করবে সংগঠনটি। রোববার হাটহাজারীতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী।গত ৫ মে মতিঝিলে সমাবেশের পর ১৫ নভেম্বর সেখানে পুনরায় সমাবেশের ডাক দিয়েছিল হেফাজত। পরে ইজতেমা ও আশুরাকে কারণ দেখিয়ে সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।...
কাদের মোল্লার আপিলের রায় যেকোনো দিন প্রকাশ

কাদের মোল্লার আপিলের রায় যেকোনো দিন প্রকাশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
 জামায়াত নেতা কাদের মোল্লার আপিল মামলার রায় লেখা শেষ । যে কোন দিন এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে।  রায় প্রকাশের পর রিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তবে, এর কোন সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ট্রাইব্যুনালের দেয়া সাজা বাড়িয়ে, মানবতাবিরোধী অপরাধের আসামী কাদের মোল্লাকে গত ১৭ ই সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুই মাসের বেশি হয়ে গেলেও, এখনো পুর্নাঙ্গ রায় প্রকাশ হয়নি। ফলে, রিভিউ পিটিশন -রায় কার্যকর কোন প্রক্রিয়াই এগোয়নি।মামলার দুই পক্ষই মনে করে, রায় প্রকাশে তেমন কোন দেরি হয়নি। প্রধান বিচারপতিসহ বেঞ্চের চারজনই রায় লিখে রেখেছেন অনেক আগেই। ভিন্নমত পোষণকারী বাকি এক বিচারকও তার রায় জমা দিয়েছেন ২৪ নভেম্বর। এদিকে, এ মামলায় রিভিউ পিটিশন করার সুযোগ আছে কিনা-তা নিয়ে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর র...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন মঞ্জু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন মঞ্জু

জাতীয়, সংবাদ শিরোনাম
 জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে বর্তমান সরকারের উপদেষ্টা ১১ জনে উন্নীত হলো।রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ১১ জনে পৌঁছলো।আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন- এ নিয়ে এক সপ্তাহ আগে থেকেই আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু।প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বহাল রয়েছেন এইচটি ইমাম, মসিউর রহমান, সৈয়দ  মোদাচ্ছের আলী ও আলাউদ্দিন আহমেদ। তাদের ২০০৯ সালের ৭ জানুয়ারি নিয়োগ দেয়া হয়। ২০০৯ সালের ১৪ জানুয়ারি তৌফিক-ই-এলাহ...
দুই-তিন বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে : বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন

দুই-তিন বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে : বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি, ফেনী : পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেছেন, যার বিদ্যুৎ আছে সে অনেক সুবিধা উপভোগ করে, আর যার বিদ্যুৎ নেই সে অনেক সুবিধা থেকে বঞ্চিত। জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য সরকার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছর আমি বিদ্যুতায়ন করার জন্য সরকারের কাছ থেকে আড়াই হাজার কোটি টাকা পেয়েছি এবং ২৩লক্ষ গ্রাহককে বিদ্যুৎ দিয়েছি। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে আগামী ২-৩ বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে। শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলা অডিটরিয়ামে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত ছাগলনাইয়া পৌরসভা শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তিনি বলেন, বিদ্যুৎ পাওয়ার জন্য কাউকে একটা পয়সাও ঘুষ দিবেন না। কেউ...
নির্বাচনে অংশ নিতে বিএনপির আগ্রহী যারা

নির্বাচনে অংশ নিতে বিএনপির আগ্রহী যারা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হিমেল হাসনাত, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে বলেন, ‘সরকারের বুলেটের জবাব জনগণ ব্যালটে দেবে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাঠে সাধারণত রাজনীতিবিদরা এ ধরণের বক্তব্য দেন। বিএনপির সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজী হান্নান শাহ। তার মতো বিএনপির শতাধিক নেতা নির্বাচনে অংশ নিতে আগ্রহী। ‘বিএনপির অধিকাংশ নেতা আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে ব্যাকুল’ বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ‘দ্য ইকোনমিস্ট’ পত্রিকা। বিশ্বজুড়ে প্রভাবশালী এ পত্রিকার গত বুধবারের ‘বাংলাদেশি পলিটিক্স: ট্রেঞ্চ ওয়ারফেয়ার’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনে একথা বলা হয়। সূত্র জানায়, বিএনপির কারাবন্দি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, মওদুদ আহমদ ‘দলের ভাঙন ঠেকাতে’ নির্বাচনে অংশ নেয়ার পক্ষে ছিলেন। ‘দলের ভাঙন ঠেকাতে’ নির্বাচনে অংশ নেয়া...
রোবিবারে স্থায়ী পে-কমিশনের ঘোষণা : অর্থমন্ত্রী

রোবিবারে স্থায়ী পে-কমিশনের ঘোষণা : অর্থমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা ও কর্মচারিদের স্থায়ী পে-কমিশন দেয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গেছে। এ ব্যাপারে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে। আগামী রোববার এটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।এর আগে গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেন।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাড়ানো হয়। বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ।...