Friday, September 11Welcome khabarica24 Online

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: ড. কামাল

Dr.-Kamal

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হবে। বিকালে এক সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ সব কথা বলেন। তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে। তা যেন কোনভাবে শেষ না হয়ে যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনপ্রিয়তা থাকলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন-এ প্রশ্ন তোলেন ডক্টর কামাল। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

Leave a Reply