মীরসরাইয়ে সাগরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান, আটক-০৪
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
কামরুল হাসান :: মীরসরাইয়ে সমুদ্রতীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ বালি শ্রমিককে ২ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরসরাই উপজেলার সাহেরখালি ইউনিয়নের সাগর উপকুলিয় জলসীমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। এসময় মীরসরাই থানা পুলিশ ও কোস্টগার্ড নিরাপত্তা সহায়তা করে।
অভিযানে মীরসরাই উপকুলিয় বেড়িবাঁধ বা সুপার ড্রাইভের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন ও তা বালির ভলগেট দিয়ে পাচার করার দায়ে ৩টি ড্রেজার মেশিনের ৪ জন শ্রমিক প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর মোহাম্মদ জামাল ( ৪৮), লক্ষিপুর জেলার বাসু মাঝি (৫০), বরগুনা জেলার প...







