Thursday, October 29Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

খোকাকে বিদেশ যেতে দেয়নি পুলিশ

খোকাকে বিদেশ যেতে দেয়নি পুলিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
চিকিৎসা করাতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্র যেতে চেয়েছিলেন। কিন্তু উপরের নির্দেশ আছে বলে খোকাকে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।বুধবার রাত সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এ ঘটনা ঘটে। খোকার ব্যক্তিগত সহকারী মো. মনির হোসেন জানান, চিকিৎসা করাতে ৭ দিনের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সাদেক হোসেন খোকা। রাত ৯টা ৫ মিনিটে যুক্তরাষ্ট্রগামী বিমান ইকে-৫৮৫ ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছলে তাকে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। কারণ জানতে চাওয়া হলে পুলিশ কর্মকর্তারা জানান, 'উপরের নির্দেশ আছে।'...
জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান

জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান

জাতীয়, সংবাদ শিরোনাম
  দশম সংসদ নির্বচনকে ঘিরে সহিংস ঘটনায় দায়ের করা মামলার আসামি জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে রংপুর পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিদের নাশকতার পুনরাবৃত্তির আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। এর অংশ হিসেবে গত সাত দিনে উপজেলা জামায়াতের আমির, তিনজন সেক্রেটারিসহ ২০০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, তারাগঞ্জের সেক্রেটারি মাহবুবুর রহমান বাবুল, পীরগঞ্জের সেক্রেটারি নুরুল আমীন, সদর উপজেলা সেক্রেটারি জিল্লুর রহমান মুন্সি, মহানগর শিবিরের প্রচার সম্পাদক তারেকুজ্জামান তারেক ও মিঠাপুকুর উপজেলা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান পায়েল। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, দশম সংসদ নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রে হামলা, অগি্নসংযোগ, ব্যালট...
নারায়ণগঞ্জের নিখোঁজ আমানুল্লাহকে উদ্ধার

নারায়ণগঞ্জের নিখোঁজ আমানুল্লাহকে উদ্ধার

সংবাদ শিরোনাম, স্লাইড
  সোমবার সকাল থেকে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. আমানউল্লাহকে লাঙ্গলবন্দ থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে পুলিশ। নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ। বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ সাংবাদিকদের বলেন, আমানউল্লাহ মাগুরায় লুকিয়ে ছিলেন। তাঁর অবস্থান শনাক্ত করার পর তাঁর গতিবিধির দিকে নজর রাখা হচ্ছিল। শেষে লাঙ্গলবন্দ থেকে তাঁকে আটক করা হয়।...
নারায়ণগঞ্জে সাত খুন : তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

নারায়ণগঞ্জে সাত খুন : তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনা র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগসহ পুরো ঘটনা তদন্তে সাত সদস্যবিশিষ্ট কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার মোহাম্মদ শামীম সরদার নামে এক আইনজীবী ৪টি পত্রিকা আদালতের নজরে আনেন।  পরে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন। কমিটির নেতৃত্ব দেবেন জনপ্রশাসনের একজন অতিরিক্ত সচিব। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন এবং আইন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাকে নিয়ে কমিটি করতে বলা হয়েছে। এ সব সদস্যদের কেউ উপসচিব পদমর্যাদার নিচে হবেন না। আদেশ পাওয়ার সাতদিনের মধ্যে এই কমিটিকে কাজ শুরু করে তা আদালতকে জানাতেও বলা হয়েছে।...
শামীম ওসমানের মামা শ্বশুরের কারখানাতে নূর হোসেনের প্রাইভেটকার

শামীম ওসমানের মামা শ্বশুরের কারখানাতে নূর হোসেনের প্রাইভেটকার

জাতীয়, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের প্যানেল মেয়রসহ সাতজনকে অপহরণ করে হত্যা মামলার আসামি নূর হোসেনের প্রাইভেটকার এমপি শামীম ওসমানের মামা শ্বশুর জালালের গ্লাস কারখানা থেকে উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে শিমড়াইল মোড় বাসস্ট্যান্ড এলাকায় ‘জিএম গ্লাস’ গ্লাস কারখানার ভেতরে থেকে এফ প্রিমিয়াম (ঢাকা মেট্রো-২৯-৮৮-৬২) নামে মাইক্রোবাস উদ্ধার করেছে।ওই কারখানার মালিক জালাল নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের মামা শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপারজাকারিয়া অভিযান চালানোর কথা স্বীকার করে জানান, জিএম গ্লাস কারখানার ভেতর থেকে নূর হোসেনের ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়েছে।...
পটুয়াখালীতে লঞ্চডুবি ৮ লাশ উদ্ধার

পটুয়াখালীতে লঞ্চডুবি ৮ লাশ উদ্ধার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
কালবৈশাখী ঝড়ে গলাচিপায় প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ভাসমান অবস্থায় ৮টি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ২ জন শিশু, ৫ জন নারী ও ১ জন পুরুষ। গতকাল কলাগাছিয়া নদীতে লঞ্চডুবির এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রিছান (৫), লুৎফা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৫০), রুনিয়ার (২০) নাম-পরিচয় পাওয়া গেছে। এমভি সাথিল-১ ডেকার লঞ্চটি রাঙ্গাবালী থেকে সকাল ৮টায় পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। বিকাল ৩টার দিকে কলাগাছিয়া নদীর মিয়াবাড়ী এলাকায় এলে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। এতে উল্টে ডুবে যায়। এ সময় ১৫-২০ যাত্রী তীরে ফিরে আসতে পারলেও অন্য যাত্রীরা লঞ্চের ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসক অমিতাভ সরকার ঘটনাস্থলে যান। স্থানীয় জনতার পাশাপাশি পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসকর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধারকাজে অংশ নিতে ইতিমধ্যেই রওনা হয়েছে। কলাগাছিয়া এ...
বিদেশী পরামর্শের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিদেশী পরামর্শের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় কোন প্রকল্প গ্রহণ, প্রণয়ন ও বাস্তবায়নে বিদেশী পরামর্শকের ওপর নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ দিয়ে বলেছেন, আমাদের অনেক মেধাবী ও যোগ্য জনশক্তি থাকা সত্ত্বেও বিদেশী পরামর্শকরা উন্নয়ন প্রকল্পগুলো থেকে বড় অংকের অর্থ নিয়ে যাচ্ছে। বিদেশী পরার্মশক নিয়োগ দিয়ে আমাদের সরকার আর জনগণের অর্থের অপব্যবহার করতে চায় না। এ জন্য কেবল প্রয়োজন দেশীয় প্রকৌশলীদের আত্মবিশ্বাস ও নৈতিকতা। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন, বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে আইইবির ৫৫তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান। অনুষ্ঠানে আইইবির সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী শামীমুজ্জামান বসুনিয়া ও সাধারণ সম্পদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম এবং আইইবি, ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মহসীন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক ভিসি...
নূরের বাসা থেকে মাইক্রোবাস জব্দ নারায়ণগঞ্জে হরতাল আজ

নূরের বাসা থেকে মাইক্রোবাস জব্দ নারায়ণগঞ্জে হরতাল আজ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জনকে অপহরণ মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সকাল থেকে টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযানে ওই বাড়ি থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। তবে জব্দ তালিকা ও আটকের বিষয়ে কোন তথ্য জানায়নি পুলিশ। অভিযানের সময় ওই বাসায় গণমাধ্যমকর্মীদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা চলা অভিযানে আটককৃতদের মধ্যে নূর হোসেনের বডিগার্ড, বাড়ির দারোয়ান ও কাজের লোক রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। নূর হোসেনের বাড়ি থেকে আটককৃত মাইক্রোবাস থেকে বিভিন্ন আলামত, ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক দল। এর আগে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ...