ফাঁকা ঢাকায় পুলিশের বিশেষ নজরদারি
ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা।আর ফাঁকা রাজধানীতে প্রায় প্রতিবছরই কোন চুরি ছিনতাই বা ডাকাতির ঘটনা শোনা যায়। তবে এবারের ফাঁকা ঢাকার নিরাপত্তা বিশেষ নজরদারি রাখবে পুলিশ। এ লক্ষ্যে রাজধানীতে বিট পুলিশ, কমিউনিটি পুলিশ, সিভিল পুলিশ এবং নিয়মিত পোশাকধারী পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।পুলিশের তরফে জানানো হয়, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই যাতে ঈদ উদযাপন হয় সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। প্রতি বছরের মতো এবারো রাজধানীর প্রতিটি এলাকায়, মহল্লায় বিশেষ নজরদারি রাখবে পুলিশ। এছাড়াও ব্যাংকমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ডিএমপির হিসাব অনুযায়ী নগরীর প্রায় ৫০ লাখ লোক ঢাকার বাইরে চলে গেছে। এতে প্রায় ১০ লাখ বাসা খালি হয়েছে। এসব বাসার নিরাপত্...






