Friday, October 30Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

বৃহস্পতিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট

বৃহস্পতিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট

সংবাদ শিরোনাম, স্লাইড
ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এই টিকিট বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।টিকিট সংগ্রহের জন্য কমলাপুর স্টেশনে রাত থেকেই লাইন দিয়েছেন আগ্রহীরা।বিশেষ করে যারা বাসের টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের একমাত্র ভরসা এখন ট্রেনের টিকিট। এবছর ঈদুল আজহা পালিত হবে ৬ অক্টোবর। বাংলাদেশ রেলওয়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য প্রতিবারের মতো এবারও অগ্রিম টিকিট বিক্রি করবে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। এরপর যথাক্রমে ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেওয়া হবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট। সব আন্তনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেওয়া হবে। এদিকে বুধবার কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট বিক্রিতে যাতে কোন ঝামেলা না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কালোবাজা...
ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট অপারেশন বন্ধ

ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট অপারেশন বন্ধ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ইউনাইটেড এয়ারওয়েজের সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে ফ্লাইট অপারেশন বন্ধ ঘোষণা করেছে। বুধবার বিকেল ৫টায় উত্তরায় ইউনাইটেড এয়ারওয়েজের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফ্লাইট বন্ধের ঘোষণা দেন  ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক (অপারেশন) ক্যাপ্টেন ইলিয়াছ। তিনি জানান, বৃহস্পতিবার থেকে ইউনাইটেডের সব ফ্লাইট অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। উড়োজাহাজের জ্বালানি ও ইনফ্লাইট খাবার না থাকাসহ নানা কারণে বৃহস্পতিবার থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না। সংবাদ সম্মেলনে এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং আফতাব, ডিরেক্টর ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন ইলিয়াস, ক্যাপ্টেন ওয়াহিদ, ডিরেক্টর প্রশাসন উইং কমান্ডার (অব.) ফেরদৌস, ডিরেক্টর কাস্টমার সার্ভিস ফরহাদ, শাহাবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে...
বৃহৎ দেশগুলোর প্রতি স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর

বৃহৎ দেশগুলোর প্রতি স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের হাত থেকে রক্ষায় স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার জন্য বৃহৎ কার্বন নির্গমনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কার্বন হ্রাস এবং জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় সামর্থ্য অর্জনের মহাসড়ক ধরে অগ্রসর হতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কার্বন নির্গমনকারী বৃহৎ দেশগুলোর উচিত আমাদের অনুরূপ প্রচেষ্টা চালানো। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে বাংলাদেশ কখনো উন্নয়নশীল বিশ্বের গড় মাথাপিছু নির্গমনের সীমা অতিক্রম করবে না বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আজ জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন-২০১৪ এর অধিবেশনে ‘ন্যাশনাল অ্যাকশন অ্যান্ড এম্বিশন অ্যানাউন্সমেন্ট’ শীর্ষক অধিবেশনে এক বিবৃতিতে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন খুবই গুরুত্বপূর্ণ।...

সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

জাতীয়, সংবাদ শিরোনাম
বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪’তে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।সোমবার বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রপতি তার সম্মতি জানান। এ তথ্য নিশ্চিত করেছে সংসদ সচিবলায়। এছাড়া রাষ্ট্রপতি ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) বিল-২০১৪, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০১৪, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বিল-২০১৪’তেও সম্মতি দিয়েছেন।এর ফলে বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়টি আর থাকছে না। এই বিলে রাষ্ট্রপতি সই করার কয়েক ঘণ্টা আগে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছিল বিএনপি। একজন আইনজীবীও একই আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে একটি চিঠি পাঠান।...
আজ জামায়াতের হরতাল, কাল ২০ দলীয় জোটের

আজ জামায়াতের হরতাল, কাল ২০ দলীয় জোটের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সারা দেশে জামায়াতের হরতাল আজ রবিবার এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল আগামীকাল সোমবার। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে কাল সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে দলটি। এদিকে জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ করার প্রতিবাদে এবং এই সংশোধনী বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সারা দেশে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০ দলীয় জোটের এটাই প্রথম হরতাল। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের...
পদত্যাগ করছেন আলেক্স স্যালমন্ড

পদত্যাগ করছেন আলেক্স স্যালমন্ড

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  স্কটল্যান্ডকে স্বাধীন করার জন্য একাই লড়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। গণভোটে পরাজয়ের পর ভেস্তে যায় ফার্স্ট মিনিস্টার আলেক্স স্যালমন্ডের সব চেষ্টা। সেই সঙ্গে স্বপ্নও। অনেকটা অভিমান থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, নেতা হিসেবে আমার সময় শেষ। কিন্তু স্কটল্যান্ডে স্বাধীন হওয়ার ক্যাম্পেইন চলতে থাকবে। স্বাধীনতার স্বপ্ন কখনো শেষ হয়ে যাবে না। শুধু ফার্স্ট মিনিস্টার হিসেবে নয় তার দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। আজ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, স্কটল্যান্ড স্বাধীন হকে কিনা এই ইস্যুতে ‘না’ ভোট পড়েছে ৫৫.৪২ শতাংশ এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৪.৫৮ শতাংশ। এর ফলে তিনশ বছর ধরে যুক্তরাজ্যের সঙ্গে থাকা স্কটল্যান্ড ‘আপাতত’ আলাদা হচ্ছে না। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে নিজ বাসভবনে সাংবাদিকদের স্যালমন্ড বলেন, আমি ‘হ্যাঁ’ ক্যাম্পেইনের ...
জেএমবি’র ভারপ্রাপ্ত আমীরসহ গ্রেপ্তার ৭ দু’দিনের রিমান্ড

জেএমবি’র ভারপ্রাপ্ত আমীরসহ গ্রেপ্তার ৭ দু’দিনের রিমান্ড

জাতীয়, সংবাদ শিরোনাম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির ভারপ্রাপ্ত আমীর আবদুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদসহ (২৯) সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যরা হলো নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমেদ (২৪)। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পার্শ্ববর্তী আশুলিয়ার ল্যান্ডিং স্টেশন পার্কিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক পদার্থ, ৪টি পিতলের মূর্তি, জঙ্গিবাদ সংশ্লিষ্ট বই ও কিছু বুকলেট। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত জঙ্গিরা ভিভিআইপি-ভিআইপিদের ওপর হামলা চালিয়ে ...
শাহবাগে গণজাগরণের তিন টুকরো সমাবেশ

শাহবাগে গণজাগরণের তিন টুকরো সমাবেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি দাবিতে শাহবাগে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের তিন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে তিনটি পক্ষই। হামলার জন্য একে অন্যকে দায়ী করেছে। গতকাল সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৭ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীর ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। রায় প্রত্যাখ্যান করে আবারও শাহবাগে আন্দোলনে নামে গণজাগরণ মঞ্চের তিন পক্ষ। এর একটি অংশের নেতৃত্বে রয়েছেন ডা. ইমরান এইচ সরকার, আরেক অংশের কামাল পাশা চৌধুরী এবং অপর অংশে বাপ্পাদিত্য বসু। আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে সাঈদীর ফাঁসির দাবি করে আসছিল তিনপক্ষই। গতকাল বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে তিন পক্ষই আলাদা আলাদা সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। জাদুঘরের ডান পাশে ইমরানপন্থিরা, মূল ফটকে বাপ্পাদ...