চতুর্থ শ্রেণির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে লিখিত পরীক্ষা
সরকারের চতুর্থ শ্রেণির সব নিয়োগে লিখিত পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। নিয়োগ নিয়ে বিভিন্ন সেক্টরে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় বর্তমান পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে বর্তমানে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক নয়। পদের ধরন বুঝে লিখিত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে এ-সংক্রান্ত নীতিমালায়। লিখিত পরীক্ষার নম্বর ৭০ এবং মৌখিক পরীক্ষার নম্বর ৩০। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে নিয়োগ কমিটির। কিন্তু গত পাঁচ বছরে খুব কম প্রতিষ্ঠানেই লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানে মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণির নিয়োগে সবচেয়ে বড় অনিয়ম হয়েছে খাদ্য অধিদপ্তর...







