মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশ
বিএনপির যুগ্ম-মহাসচিব ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতায় বিশ্বে শীর্ষ অবস্থানে বাংলাদেশ’ অবস্থান করছে।সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, নিপীড়ক আওয়ামী শাসকচক্রের বিরুদ্ধে চলমান আন্দোলন-সংগ্রাম প্রকৃত বিচারে জনগণের ক্ষমতায়নের একমাত্র এবং সর্বশেষ অবলম্বন হিসেবেই এখন দেশের সকল মানুষের কাছে বিবেচিত। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি ও উন্নত গণতন্ত্রের দেশে রূপান্তরের লক্ষ্যে এই গণআন্দোলনের বিজয়ের কোনো বিকল্প নেই।বিবৃতিতে তিনি বলেন, চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া আজ সময়ের দাবি।বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্তির এই গণআন্দোলন অব্যাহত থাকবে।বিবৃতিতে তিনি বলেন, সরকারে নির্দেশে গুপ্তঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্...






