রবিবার থেকে ফের হরতালের হুমকি
গণদাবি মেনে না নিলে আগামী ৮ মার্চ রবিবার থেকে দেশব্যাপী আবারও হরতালের কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ও ২০-দলীয় জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ হুমকি দেন।বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া ব্যবসায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন জঙ্গিবাদের ফেরিওয়ালা সেজেছে। প্রতারণা, ভণ্ডামি ও খুনের রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ জনগণের আন্দোলন নস্যাৎ করার জন্য জনগণের লাশকে পুঁজি করে টিকে থাকার ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গণআন্দোলনকে নস্যাৎ করতে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের ওপর দায় চাপানোর জঘণ্য কসরত করছে।তিনি বলেন, আওয়ামী লীগই নাশকতা চালিয়ে বিরোধী দলের উপর দায় চাপানোর জন্য বোমা ও পেট্রোল বোমার গোডাউন তৈরি করেছে ...







