Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা আইনিভাবে অবৈধ বলে দাবি করেছেন সুপ্রিকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রবিবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। খন্দকার মাহবুব বলেন, আমরা আদালতে বলেছিলাম বেগম খালেদা জিয়া অবরুদ্ধ, অভুক্ত, অসুস্থ। আদালতে আসার জন্য তার সময়ের প্রয়োজন। কিন্তু আদালত তা শুনেননি। বরং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। এটি ঠিক হয়নি, এটি আইনিভাবে অবৈধ। তিনি আরও বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন চেয়ে আমরা হাইকোর্টে একটি আবেদন করেছি। সেটির শুনানি চলছে, এখনো নিস্পত্তি হয়নি। তারপরও নিম্ন আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এটিও আইনিভাবে অবৈধ। সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব অভিযোগ করেন, জিয়া অরফানেজ ট্র...
সব দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন হবে : সিইসি

সব দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন হবে : সিইসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সব দল অংশ না নিলেও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চেয়েছিলাম। কিন্তু সবাই আসেনি। ৫ জানুয়ারির মতো সব রাজনৈতিক দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন করতে হবে। রবিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রকিবউদ্দিন আহমদ বলেন, ঢাকা সিটির নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে যাতে হয় সেই চেষ্টা করবে কমিশন। আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাব। তারপরও যদি সবাই না আসে নির্বাচন করতে হবে। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব জেসমিন টূলী, জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।...
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার রাত নয়টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের কাছে দাবি করেন, খালেদা জিয়ার বাসভবনের সামনে ছয়জন কনস্টেবল ও একজন হাবিলদার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। আজ রাত নয়টার দিকে একটি ট্রাকে করে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে।জহিরুল হক নামে পুলিশের এক সদস্য সাংবাদিকদের বলেন, রাত আটটার দিকে তাঁদের কাছে নির্দেশনা আসে, একটি ট্রাক যাবে, তারা যেন সবকিছু নিয়ে চলে যান। এর বেশি কিছু জানেন না বলেও জানান তিনি।...
সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতে সোয়াইন ফ্লুর প্রকোপ ভয়ংকর রূপ ধারণ করায় এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সোয়াইন ফ্লু রোধে সতর্কতা জারি করেছে সরকার।রবিবার সংসদ সদস্য এম এ হান্নানের এক প্রশ্নের জবাবে এ সতর্কতার বিষয়টি জাতীয় সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু রোধে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব বন্দর আছে, সেসব বন্দরে সতর্কতা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরে সাতটি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। সোয়াইন ফ্লু শনাক্তকরণ, পর্যাপ্ত ওষুধ মজুত এবং প্রয়োজনীয় ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।...
মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি নয়, দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ সভার আয়োজন করে। দলটির নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, উত্তর জেলার আহ্বায়ক শায়েস্তা খান, দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার উপস্থিত ছিলেন।প্রধান দুই দলের ওপর দেশের জনগণ আজ বিরক্ত উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, প্রধান দুই রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ আর চায় না। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে ছাত্র-শিক্ষক, বৃদ্ধ-...
এসএসসির ১ মার্চের পরীক্ষা ১৪ মার্চ: মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

এসএসসির ১ মার্চের পরীক্ষা ১৪ মার্চ: মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেয়ার রোডের বাসভবনে  সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।এসময় মন্ত্রী জানান, ১ মার্চের পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ৩ মার্চ মঙ্গলবারের পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।তবে গত ১২ ফেব্রুয়ারির স্থগিত পরীক্ষা আগামী ১৩ই মার্চ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, হরতালের কারনে গত ১২ ফেব্রুয়ারির নির্ধারিত ইসলাম শিক্ষা/হিন্দু ধর্ম/বৌদ্ধ ও খ্রীষ্টধর্ম পরীক্ষাটি স্থগিত করা হয়।পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান; দাখিলে সামাজিক বিজ্ঞান, তাজবীদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফজুল কুরআন গ্রুপ); কারিগরি ও উচ্চতর কারিগরিতে উচ্চতর গণিত-২/হিসাববিজ্ঞান-২/ভূগোল ও পরিবেশ-২, কৃষি শিক্ষা-২ বিষয়ে পরীক্ষা ছিলো।...
ফের ৪ দিনের রিমান্ডে রিজভী

ফের ৪ দিনের রিমান্ডে রিজভী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ফের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায়  ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক শুক্রবার দুপুরে এ আদেশ দেন।এদিন মোহাম্মদপুর থানা পুলিশ রিজভীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভী আহমেদকে তিন দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন।...
চট্রগ্রামে ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

চট্রগ্রামে ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
    চট্রগ্রামের আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকা থেকে ১৭টি পেট্রলবোমা, ১৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ গোসাইলডাঙ্গার একটি গ্যারেজ থেকে বোমা ও ককটেলসহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় ইমরান (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ জানায়, উদ্ধার করা ১৭টি পেট্রলবোমা ও ১৬টি ককটেল ছাড়াও দুই কেজি গান পাউডার, চার কেজি স্প্লিন্টার ছিল। এগুলো গোসাইলডাঙ্গার সুলতান মিয়ার গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মো. ইমরান (২২) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আজ শুক্রবার রাত ৮টার দিকে ওই গ্যারেজে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ইমরান ১০ ফেব্রুয়ারি বন্দর থানার একটি বিস্ফোরক মামলার আসামি। তিনি মামলার পর থেকে পলাতক ছিলেন।এ ব্যাপারে বন্দর থানার ...