Tuesday, November 3Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ফখরুলের জামিন নামঞ্জুর

ফখরুলের জামিন নামঞ্জুর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা চাইলে ২৩ মের মধ্যে মির্জা ফখরুলকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।পল্টন থানার নাশকতার তিন মামলায় ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত আজ বুধবার এ আদেশ দেন।রিমান্ড ও জামিন শুনানির জন্য বুধবার সকালে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।এর আগে রবিবার মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা পল্টন থানার তিন মামলায় জামিনের আবেদন করেন।উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ২৭ জানুয়ারি পল্টন থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তিন দিনের রিম...
৭ হাজার অভিবাসী আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

৭ হাজার অভিবাসী আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাচারের শিকার হয়ে সাগরে অসহায়ভাবে নৌকায় ভাসতে থাকা প্রায় ৭ হাজার অবৈধ অভিবাসীকে এক বছরের জন্য আশ্রয় ও মানবিক সহায়তা দিতে রাজি হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। থাইল্যান্ডও আর কোনো অভিবাসী নৌযান তাড়িয়ে দেবে না। ‘অভিবাসী সংকট’ নিয়ে বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গত কয়েক দিন ধরে অভিবাসী নৌযান উপকূল থেকে তাড়িয়ে দেয়ায় সমালোচনার মুখে পড়ে তিন দেশ। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর। এদিকে অভিবাসী ইস্যু নিয়ে সুর নরম করেছে মিয়ানমারও। এক্ষেত্রে সাহায্যে এগিয়ে আসার এবং ব্যাংকক সম্মেলনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এদিন ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে দু’দফায় প্রায় ৬৩৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে সেদেশের জেলেরা। যারা দু’মাস ধরে নৌকায় ভাসতে ছিল। এ নিয়ে গত দু’সপ্তাহে প্রায় তিন হাজার অভিবাসী উ...
মানবপাচারে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবপাচারে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানবপাচারে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অপরদিকে পাচাররোধে মিয়ানমারের অরক্ষিত আড়াই শ কিলোমিটার সীমান্তে বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া কক্সবাজারের মিয়ানমার সীমান্তকে আরও সুরক্ষিত করতে সরকারিভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।আসাদুজ্জামান খান কামাল জানান, মানবপাচার রোধে সমুদ্রে মাছ ধরার জেলেদের আলাদাভাবে পরিচয়পত্র দেওয়া হবে। মালামাল পরিবহনের জন্য ট্রলারগুলোতেও থাকবে আলাদা নম্বরপ্লেট। সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা সাগরে ভাসমান তারা সবাই বাংলাদেশি নয়। বাংলাদেশি থাকলেও অল্পসংখ্যক। এ ছাড়া সমুদ্রে ভাসমান আটকা পড়া ট্রলারের মধ্যে বাংলাদেশের কোনো ট্রলার নেই।...
রমজানে পণ্যের দাম স্বাভাবিক থাকবে : বাণিজ্যমন্ত্রী

রমজানে পণ্যের দাম স্বাভাবিক থাকবে : বাণিজ্যমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সামনের রমজানে চাহিদার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি মজুদ থাকায় দাম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।তিনি বলেন, ''রমজান উপলক্ষে চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, ছোলা, রসুনসহ নিত্যপণ্যের চাহিদামাফিক পর্যাপ্ত মুজদ আছে। কোনো পণ্যের সংকট বা সরবরাহের ক্ষেত্রে সমস্যা হবে না। এ জন্য আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কেবলমাত্র রমজান নয়, সারা বছর নিত্যপণ্যের মূল্য তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।'' মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ''ব্যবসায়ীরা বিশেষ করে বড় আমদানিকারকরা আমাদের আশ্বস্ত করেছে, নিত্যপণ্যের মজুদ ও সরবরাহের মধ্যে সমন্বয় করবেন। আর পর্যাপ্ত মজুদ থাকায় কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবেন না।'' তবে রমজানে পণ্য মূল্য স্বাভাবিক রাখতে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন।তোফায়েল...
প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সংঘাত নয় শান্তি চাই'- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি। মঙ্গলবার বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মূখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা জানান।তিনি বলেন, বিএনপি সংঘাতের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি সব সময় সংঘাত পরিহার করে সমঝোতার মাধ্যমে দেশের শান্তি বজায় রাখার জন্য কাজ করছে, এখনো করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর, দেশের শান্তির জন্য যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূর হবে। বিরোধী দলকে দমন বা নিশ্চিহ্ন করার জন্য যে ষরযন্ত্র করা হচ্ছে তা থেকে সরকার সরে দাঁড়াবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে শান্তি বজায় রাখতে চান। আমরা আশা করি শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপের পরিবেশ সৃষ্টি করে আলোচনায় বসবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে আমরা সরকারের প্...
জুলাই মাস থেকে নতুন পে-স্কেলে বেতন

জুলাই মাস থেকে নতুন পে-স্কেলে বেতন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকার শিগগিরই নতুন পে-স্কেল ঘোষণা করতে যাচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত অারা সাদেক জানিয়েছেন। আজ মঙ্গলবার  দুপুরে রাজধানীর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত সমিতির সদস্যদের সন্তানদের উৎসাহ বৃত্তি প্রদান, প্রথম শ্রেণী পদে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা ও অবসর প্রাপ্তদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী বলেন, 'সরকার ১২ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক। তাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।'অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।‍ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ...
১০ জন খামারী আহত : ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছে মীরসরাইয়ের পোল্ট্রি সিন্ডিকেট

১০ জন খামারী আহত : ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছে মীরসরাইয়ের পোল্ট্রি সিন্ডিকেট

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ আর্থসামাজিক সহ নানাবিদ বিবর্তনের এই যুগে পোল্ট্রি শিল্প মানুষের খাদ্য সংকট নিরসনে বিশেষ ভূমিকা পালন করছে। কিন্তু এক শ্রেণীর পোল্ট্রি ব্যবসায়ী পর্যায়ক্রমে ঠকিয়েই আসছে ভোক্তা সাধারনকে। ক্ষুদে ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত মূল্য ধরে মুরগী সরবরাহ করে ক্রেতাদের কাছ থেকে প্রতি কেজীতে ২০ টাকা হারে নিচ্ছে। যা যাচ্ছে একটি পোল্ট্রি সিন্ডিকেটের পকেটে। আবার এ নিয়ে পরস্পর সংঘর্ষে ৭জন আহত ও গতকাল গতকাল সোমবার (১৮মে) সন্ধ্যা পর্যন্ত দুপক্ষের উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। ভোক্তাদের কেজি প্রতি ২০ টাকা করে ঠকিয়ে ব্যবসায়ীক লাভের হিসেব নিকেসে গোলযোগ দেখা দেয়ায় সিপি নামের পোল্ট্রি কোম্পানীর বিরুদ্ধে প্রচারনায় নামলে এই পোল্ট্রি সিন্ডিকেটের সাথে বাধে বিবাধ। এরই জের ধরে গত রবিবার (১৭ মে) সন্ধ্যায় মীরসরাই উপজেলার মঘাদিয়া এলাকায় দুই পক্ষ ও ক্রেতা ভোক্তা পরস্পর সংঘর্ষে আহত হয় পোলট্রি এসো...
সংঘাত নয়, আমরা শান্তি ও অগ্রগতি চাই : প্রধানমন্ত্রী

সংঘাত নয়, আমরা শান্তি ও অগ্রগতি চাই : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, তাঁর সরকার এই লক্ষ্য অর্জনে শান্তি, অগ্রগতি ও সৃষ্টি চায়, সংঘাত, পিছিয়ে যাওয়া এবং ধ্বংস চায় না।তিনি বলেন, ‘আমি সকলকে বলতে চাই- আমরা সংঘাত নয়, শান্তি চাই। আমরা অগ্রগতি চাই, পিছিয়ে যেতে চাই না এবং আমরা সৃষ্টি চাই, ধ্বংস চাই না। সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’প্রধানমন্ত্রী আজ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগ...