Monday, November 2Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইতে অবৈধ পত্রিকার বিরুদ্ধে কর্মসূচিতে যাচ্ছে এডিটরস ফোরাম

মীরসরাইতে অবৈধ পত্রিকার বিরুদ্ধে কর্মসূচিতে যাচ্ছে এডিটরস ফোরাম

জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : মীরসরাই উপজেলা থেকে প্রকাশিত কিছু অনুমোদন বিহীন পত্রিকার বিরুদ্ধে শীঘ্রই কর্মসূচি প্রদান করবে ‘মীরসরাই এডিটরস ফোরাম’। এডিটরস ফোরামের আহ্বায়ক মাসিক মীরসরাই পত্রিকার সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন এক বিবৃতিতে জানান সম্প্রতি মীরসরাই উপজেলা থেকে ডিকারেশান বিহীন পত্রিকা প্রকাশিত হবার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যা সরকারি নীতিমালা অনুসরনকারী বৈধ, পেশাদার ও অনুমোদিত পত্রিকা গুলোর জন্য হুমকী হয়ে দাঁড়িয়েছে। প্রেস এন্ড পাবলিকেশন্স আইন অনুযায়ী জেলা প্রশাসকের ডিকারেশান প্রাপ্তির পূর্বে (অভ্যন্তরীন ডামী সংখ্যা ব্যতীত) কোন প্রকার পত্রিকা প্রকাশনা বাজারে ছাড়ার আইনগত বিধি নেই। কিন্তু কিছু অতি উৎসাহি অসাধু ব্যক্তি এই সম্মানিত পেশাকে হেয় প্রতিপন্ন করে সরকারি নীতিমালা লঙ্ঘন করে পত্রিকা প্রকাশ করছে। যাহা সাংবাদিক সমাজকে কলুষিত করার প্রচেষ্টাই মাত্র। উল্লেখ্য যে, ইতিমধ্যে চট্টগ্রামের জেলা...
মীরসরাইতে বিএনপির ইফতার মাহফিল : দীর্ঘদিন পরে বিএনপির একটি সফল সাংগঠনিক তৎপরতা

মীরসরাইতে বিএনপির ইফতার মাহফিল : দীর্ঘদিন পরে বিএনপির একটি সফল সাংগঠনিক তৎপরতা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ দীর্ঘ ৮ মাস পরে মীরসরাইতে উপজেলা বিএনপির উদ্যোগে একটি সফল সাংগঠনিক অনুষ্ঠান সফল ভাবে করতে দেখা গেছে। গতকাল ৮ জুলাই মীরসরাই উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা মীরসরাই ডিগ্রী কলেজ মিলনায়তনে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ফকির আহাম্মদ এর সভাপতিত্বে ও আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেড ক্রিসেন্ট এর সাবেক জেলা সেক্রেটারী আব্দুল আউয়াল চৌধুরী সহ বক্তাগন বলেন আজ মীরসরাইতে বেগম জিয়ার বলিষ্ঠ কন্ঠস্বর শাহিদ চৌধুরী, নুরুল আমিন ও সালাউদ্দিন সেলিম সহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করে সরকার স্বৈরাচারীভাবে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগন এখনো গনতন্ত্র উদ্ধারের জন্য বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। যে কোন সময় দেশের জনগন এই জালেম সরকারকে উৎখাত করতে আন্দোলনে ঝাপিয়ে পড়বে। এসময় বক্তব্য রাখেন যথাক্র...
বিলম্ব ফি ছাড়া একাদশে ভর্তির সময় বাড়ল

বিলম্ব ফি ছাড়া একাদশে ভর্তির সময় বাড়ল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একাদশ শ্রেণিতে যারা ভর্তি হতে পারেনি, তারা কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই আগামী তিন সপ্তাহের মধ্যে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় ভর্তি জটিলতার জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।মন্ত্রী জানান, চারটি পর্যায়ে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়টি বড় ও ব্যাপক। কিন্তু আমাদের প্রযুক্তিগত ক্ষমতা ও দক্ষতা সীমাবদ্ধ। তাই এ বিশদ কর্মকাণ্ডে কিছু ত্রুটি হয়েছে। কেউ সঠিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি, এক কলেজের জায়গায় অন্য কলেজের নাম চলে গেছে, এমনকি ছেলেদের কলেজে মেয়েদের নাম চলে গেছে। এমন অনেক ভুলত্রুটি হয়েছে। এ কারণে আমাদের যে সব প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শ্রদ্ধেয় দেশবাসী সমস্যায় পড়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’এবার নতুন পদ্ধতিতে ১১ ...
ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের হতাশার হার

ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের হতাশার হার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চরম ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ। স্বাগতিকদের বিরুদ্ধে ৫২ রানের জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। সফরকারীদের দেয়া ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ ১৮.৫ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।প্রথম দুই ওভারের মধ্যেই দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছিল কাইল অ্যাবটের বল। এমন একটা ওয়াইড বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তামিম। ফিরে গেছেন মাত্র পাঁচ রান করে। পরের ওভারে কাগিসো রাবাদাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জেপি ডুমিনির হাতে ক্যাচ দিয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার। তাঁর ব্যাট থেকে এসেছে সাত রান। তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু টানা দুই ওভারে মুশফিক ও সাব্বির রহম...
সাতক্ষীরায় বিএসএফএর নির্যাতনে বাংলাদেশি নিহত

সাতক্ষীরায় বিএসএফএর নির্যাতনে বাংলাদেশি নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ইছামতি নদী থেকে বাংলাদেশি গরু রাখাল রুবেল হোসেনের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। রোববার বিকালে উপজেলার কোমরপুর এলাকায় বিজিবির শাখরা ক্যাম্পের কাছে ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।রুবেল (২৩) দেবহাটা উপজেলার হাড়দ্দহা গ্রামের মোসলেম আলির ছেলে।রুবেলের পরিবারের সদস্যরা জানান, রুবেলের এক সঙ্গী কওসার আলিকে বিএসএফ আটক করেছে। অপর সঙ্গী আসাদুল পালিয়ে বাংলাদেশে এলেও বিজিবির হাতে গ্রেফতার হয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার হাড়দ্দহা গ্রামে।এক সাথে গরু আনতে ভারতে যাবার পর বুধবার রাত থেকে একে একে এসব ঘটনা ঘটে।তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৪ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল খালিদ বিন ইউসুফ বলেন লাশটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এই হত্যার সাথে বিএসএফ জড়িত...
চীনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ৪

চীনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ৪

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
চীনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে) রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্প দেশটির উত্তর-পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ে আঘাত হানে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮০ জন।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জিনজিয়াংয়ে হোটানের পিশান কাউন্টিতে। চীনা আর্থকুয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, এর উৎস ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।এই ভূমিকম্পে অন্তত চার জন মারা গেছেন। তবে মৃতদের পরিচয় ও ঠিক কীভাবে তারা মারা গেছেন, তাৎক্ষণিকভাবে খবরে তা জানাতে পারেনি সিনহুয়া।পিশানে সরকারি এক ফার্মের কর্মী লি হুয়া জানিয়েছেন, ভূমিকম্পটি খুব জোরেশোরে অনুভূত হয়েছে। প্রায় মিনিটখানেক ধরে তার ঘরবাড়ি দুলেছে। লি হুয়া বলেন, ‘আমার খুব ভয় ...
বাংলাদেশ থেকে জাতিসংঘের নির্বাচনী প্রকল্প প্রত্যাহার

বাংলাদেশ থেকে জাতিসংঘের নির্বাচনী প্রকল্প প্রত্যাহার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশে নির্বাচন কমিশনের একটি প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। দাতারা তহবিল প্রত্যাহার করায় মেয়াদ শেষের আট মাস আগেই নির্বাচন কমিশনের একটি প্রকল্প থেকে সরে গেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প এ মাস শেষেই বন্ধ করে দেয়া হবে বলে জাতিসংঘ সংস্থাটি জানিয়েছে। ২০১২ সালের এপ্রিল থেকে প্রকল্পটিতে তহবিল জোগাচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলো নিয়ে পশ্চিমাদের অসন্তোষের মধ্যেই প্রকল্পে অর্থায়ন থেকে সরে গেল দেশগুলো। গত বছরের উপজেলা নির্বাচন এবং সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম এবং তা তদন্তে গড়িমসি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন এ দেশগুলোর প্রতিনিধিরা। দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি জোট স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও তাতে ব্যাপক অনিয়ম, কারচুপির অভিযোগ ওঠ...
লতিফকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন

লতিফকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নুর হোসাইন কাশেমী বলেছেন, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিকারী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে হেফাজতে ইসলাম।শুক্রবার বাদ জুমা আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে তিনি এ ঘোষণা দেন।সমাবেশ শেষে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশসহ বিভিন্ন ইসলামী দল অংশ নেয়।এদিকে ইসলামী দলগুলোর কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োজিত রয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. মুনতাসিরুল ইসলাম বলেন, যে কোনো কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের আগাম প্রস্তুতি থাকে। আজও (শুক্রবার...