নাড়ির টানে ঘরমুখো মানুষ, ফাঁকা হচ্ছে নগরী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরমুখো মানুষ আরো দু’তিন আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে।ঈদের ৩ দিনের সরকারী ছুটি আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে জেনেও নগরবাসী আগেভাগেই শত ভোগান্তি মাথায় নিয়ে রাজধানী ছাড়ছেন।আগামীকাল সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে এবং রোববার সরকারী ছুটি শেষ করে সোমবার আবার তাদের কর্মদিবসে যোগ দিতে হবে।তবে শুক্রবার চাঁদ না উঠলে সিয়াম সাধনার মাস রমজান ৩০ রোজা বা ৩০ দিন পূর্ণ করবে। সে ক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর শনিবারের পরিবর্তে আগামী রোববার উদযাপিত হবে। সরকারী ছুটিও এ ক্ষেত্রে একদিন বেড়ে যাবে। তখন সোমবারও সরকারী ছুটি থাকবে। মঙ্গলবার থেকে শুরু হবে কর্মদিবস।এবার ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরে যাওয়ায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ২দিন ছুটি কমে গেছে। তবে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের উৎসবকে ব...







