মঘাদিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক লাঞ্চিত : শিক্ষকদের বিচার দাবী
নিজস্ব প্রতিনিধি: মীরসরাই উপজেলার উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কান্তি ভৌমিককে পিটিয়ে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনার বিচার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচারের দাবী জানান। নির্বাহী কর্মকর্তা থানায় অভিযোগ প্রদান সহ ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহন করেন।
হামলার শিকারর ১১নং মঘাদিয়া ইউনিয়নের শিক্ষক নির্মল কান্তি ভৌমিক জানান বৃহস্প্রতিবার ( ১৩ জুলাই) সকাল ১০ টায় আমি বিদ্যালয়ের শিক্ষক কক্ষে অবস্থানকালীন সময় বিদ্যালয়ের পার্শ্ববর্তি অভিবাবক আফছারুল হক চৌধুরী নিজের প্রভাব দেখাতে অতর্কিত এসে আমাকে গালাগালি করতে থাকে। আমি বিদ্যালয়ে ক্লাস শুরু হবে তাই ক্ষান্ত হতে বললে তিনি আরো চড়াও হয়ে আমাকে কিল ঘুষি, থাপ্পড় সহ শরীরের বিভিন্ন অংশে বেদনাদায়ক জখম করে। অতঃপর বিষয়টি দেখে আমার বিদ্যালয়ের ...







