মীরসরাইয়ে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মীরসরাইতে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্তি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুক্রবার ( ২২ জুলাই) সকাল ১১টায় উপজেলার ওয়াহেদপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাহার, মায়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন, ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক, ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন, ১২ নং খৈয়াছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাধা...






