মীরসরাইয়ে ব্যবসার ফাঁদে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে প্রতারক সাদ্দাম পলাতক
নিজস্ব প্রতিনিধি ঃ
ব্যবসার নামে ফাঁদে ফেলে চট্টগ্রামের মীরসরাইয়ে এক যুবকের সর্বস্ব হাতিয়ে নিয়ে উধাও প্রতারক। জীবনের সঞ্চিত সর্বস্ব হারিয়ে যুবক মোঃ আবুল কাশেম ( ৩৬) অবশেষে বুধবার ( ১৫ নভেম্বর) সকাল ১১টায়
অশ্রুসিক্ত নয়নে মানবিক ও মৌলিক সহযোহিতা চেয়ে সংবাদ সম্মেলন করে মীরসরাই প্রেস ক্লাবে । পুলিশ জানায় আমরা অভিযুক্ত অপরাধিকে ধরার চেষ্টা করছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আবুল কাশেম এর গ্রামের বাড়ী রাউজান থানার ফতেনগর গ্রামে। তার পিতা দানা মিয়া ছোট বেলাতেই মৃত্যুবরণ করে। অনেক কষ্ট করে নিজে মাঠে কাজ করে পড়ালিখার খরচ জুগিয়েছে। এরপর মীরসরাইস্থ পল্লী বিদ্যুত সমিতিতে চুক্তিভিত্তিতে মিটার রিডারের চাকুরি করছে।
চাকুরীর সুবাধে মীরসরাই অবস্থান করায় সাজ্বাদ হোসেন সাদ্দাম (২৮) নামে যুবকের সাথে তার বন্ধুত্ব হয় । সাদ্দাম মীরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত নুরুল আবছার এর পুত্র।
সাদ্দাম তাকে মেরিজ...







