৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায় মীরসরাইয়ে আনন্দ শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায় মীরসরাইয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকতা গোলাম রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, নিজামপুর বিশ্ব...






