মিরসরাইয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংর্বধনা দিলো মহাজনহাট কলেজ
নিজস্ব প্রতিনিধি ঃ
মিরসরাইয়ে সম্প্রতি প্রকাশিত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংর্বধনা প্রদান করা হয়েছে। কলেজ পরিচালনার জন্য গঠিত এস রহমান ট্রাস্টের পক্ষ থেকে এই সংবধনা প্রদান করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ। রবিবার সকালে উপজেলা মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজে এই সংবর্ধনা দেয়া হয়। সংর্বধনায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুকের সভাপতিত্বে ও প্রভাষক আজমল হোসাইনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইটি বিশেষঞ্জ মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধ...







