মীরসরাইয়ে সেচ্চাসেবী সংগঠন দুর্বারের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ সবুজের মীরসরাই গড়তে দুর্বার প্রগতি সংগঠন প্রায় প্রতি বছরই বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ সপ্তাহের আয়োজন করে থাকে। সে ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট (শনিবার) প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ প্রাঙ্গনে পেয়ারা গাছের চারা রোপনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দীন। এসময় প্রতিষ্ঠানের আটশ শিক্ষার্থীর মাঝে দুইটি করে চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ কলেজের সহকারি অধ্যাপক ওমর ফারুক, সহকারি অধ্যাপিকা শামসুন নাহার ও হাসিনা আক্তার, সংগঠনের সভাপতি আশিষ দাশ, সাংগঠনিক সম্পাদক সৈকত চৌধুরী , সহ দপ্তর সম্পাদক নাহিদুল আনসার, অর্থ সম্পাদক আলি হায়দার চৌধুরী, সহ অর্থ সম্পাদক রানা মজুমদার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রাকিব, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, ক্রীড়া পরিষদের আহবায়...







