Wednesday, October 28Welcome khabarica24 Online

মীরসরাই

হযরত শাহ সূফী মাও: নুর আহমদ (রহ:) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন

হযরত শাহ সূফী মাও: নুর আহমদ (রহ:) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে উপজেলার সুনামধন্য অন্যতম বিদ্যাপীঠ প্রতি বছর ইবতেদায়ী সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত সহ শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ সূফী মাও: নুর আহমদ (রহ:) দাখিল মাদ্রাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান গতকাল সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা জিয়াউর রহমানের সঞ্চালনায় মাদ্রাসার সুপার মাওলানা এম.এ কাশেম এর সভাপত্বিতে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এমরান হোসেন এই উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা এম.এ মালেক, সিনিয়র শিক্ষক কাজী খাইয়ুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, ক্বারী এনামুর রহমান জিহাদী সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতর...
১০ দিনের ব্যবধানে সাংবাদিকের ঘরে ২বার ডাকাতি!

১০ দিনের ব্যবধানে সাংবাদিকের ঘরে ২বার ডাকাতি!

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ- মীরসরাইয়ে দৈনিক নয়া দিগন্ত ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার মীরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৩টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় হাফেজ রফিউজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। সাংবাদিক এম মাঈন উদ্দিনের বড় ভাই আবু নুর বলেন, শনিবার রাত ৩টায় ধারালো চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে আমাদের ঘরে প্রবেশ করে ১৫-১৬ জনের ডাকাত দল। এরপর তারা আমার হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ঘরের সবাইকে জিম্মি করে আলমিরার তালা ভেঙ্গে ৩টি বিদেশী টর্সলাইট, ১টি মোবাইল সেট, নতুন কম্বল ও জুস মেশিনসহ নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায়। তিনি আরো বলেন, গত ১৬ জানুয়ারি আমার বাবা মারা যাওয়ার রাতেও ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল আমার খালাতো বোনের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুল ও ১টি মোবাইল নিয়ে যায়। এদিকে রবিবার (২...
প্রকাশিত সংবাদের প্রতিবাদ : জাহাঙ্গীর চেয়ারম্যান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ : জাহাঙ্গীর চেয়ারম্যান

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সম্প্রতিকালে কয়েকটি গনমাধ্যম উদ্যেশ্যমূলকভাবে আমার ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে আমি অবৈধভাবে বালু উত্তোলন করছি বলে মিধ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। অথচ আমার প্রতিষ্ঠান বেজা এবং বেপজার অনুমতি ছাড়া কোথাও কোন অন্যায়ভাবে বালু উত্তোলন করি নাই। বিধি অনুযায়ী সুপার ডাইক থেকে দেড় কিলোমিটার দূরে এবং জোয়ারের সময় বালু উত্তোলন করা। আমি উক্ত নিয়ম পরিপূর্ণভাবে মেনে চলছি। এছাড়া আরো বেশীই সচেতনতা অনুসরন করছি। অথচ অন্যরা আরো তা ও মানছে না। কিন্তু একটি ঈর্ষান্বিত মহল আমার সম্মানহানি করার নিমিত্তে আমার বিরুদ্ধে এমন অপপ্রচারে লিপ্ত রয়েছে। এমন উদ্যেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। জাহাঙ্গির হোসাইন মাষ্টার, চেয়ারম্যান, ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ, মীরসরাই, চট্টগ্রাম।...
মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস এর কারখানা উদ্বোধন

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস এর কারখানা উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : ‘এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ৩০ হাজার একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। যেখানে ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। চলতি বছর কয়েকটি কারখানা উৎপাদনে যাবে। অর্থনৈতিক অঞ্চল চালু হলে মিরসরাইয়ের আর বেকার থাকবেনা।’ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টেসর কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২২ জানুয়ারী) মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস লিমিটেডের কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, এশিয়ান পেইন্টেসের বাংলাদেশ ব্যবস্থাপক ঋতিশ দোষী, আঞ্চলিক প্রধান টম থমাস, পরিচালক রূপম কিশোর বড়ুয়া, মিরসরাই উপজে...
হিঙ্গুলীর আজমনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে ইউনিয়ন আওয়ামীলীগের অনুদান প্রদান

হিঙ্গুলীর আজমনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে ইউনিয়ন আওয়ামীলীগের অনুদান প্রদান

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ২ নং হিঙ্গুলী ইউনিয়নের উত্তর আজম নগর গ্রামে গতকাল ১৮ জানুয়ারী শনিবার বিকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের দ্বারা সৃষ্ট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের সদস্যদের হাতে নগদঅর্থ প্রদান করেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। হিঙ্গুলী ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সোনা মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ মিলে সাধ্যমত আর্থিক অনুদান ইউনিয়ন সভাপতির হাতে প্রদান করেন। তিনি সকল টাকা একত্রিত করে নেতৃবৃন্দকে নিয়ে ১৯ জানুয়ারী রবিবার বিকালে ক্ষতিগ্রস্থদের বাড়ী যেয়ে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে উক্ত অনুদান প্রদান করেন। এছাড়াও গতকাল অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তারা ক্ষতিগ্রস্থদের হাতে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। সর্বমোট প্রত্যেককে ২০ হাজার করে ১লক্ষ টাকা প্র...
নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপ গেল ব্রীজের নীচে!

নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপ গেল ব্রীজের নীচে!

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলার সময় চট্টগ্রাম মুখি একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় অবস্থিত ফেনী নদীর উপর নির্মিত ধুমঘাট ব্রীজের নীচে একটি পিকাপ পড়ে যায়। এতে চালক ও তার সহকারী আহত হয়। ১৯ জানুয়ারি রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসাইয়ের ফেনী নদীর ধুমঘাট ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সোহেল সরকার বলেন, ওই পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারালে পিকাপটি ব্রীজের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।...
মীরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মীরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মীরসরাইয়ে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট বহন করার সময় ৩ জনকে আটক করে মীরসরাই থানা পুলিশ। গতকাল ১৮ জানুয়ারী সন্ধায় উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। সূত্রে জানা যায়, মীরসরাই থানার এসআই আমিরুল মুজাহিদ সঙ্গীয় ফোর্সসহ মীরসরাই থানাধীন হাদি ফকিরহাট এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। এসময় ইয়াবা কারবারিরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে গাড়ী থেকে নেমে হাটাচলা শুরু করে। এসময় পুলিশের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করে ৩ জনের কাছ থেকে মোট ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে জানায়। আটককৃতরা হল- কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা রাজামিয়া (১৮), মো. আয়েস (১৯) ও মো. ওমর ফারুক (২০)। এই বিষয়ে মীরসরাই থানার এসআই আমিরুল মুজাহিদ বলেন, ‘ধৃত ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রে...
হিঙ্গুলীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি‍!

হিঙ্গুলীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি‍!

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী। শনিবার বিকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলি ইউনিয়নের উত্তর আজম নগর গ্রামের রবিউল হোসেন মাস্টার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মাসুক জানান, শনিবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে অগ্নিকান্ডে ২০টি কক্ষের আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় ওই বাড়ীর শহীদুল ইসলামের ৬ কক্ষের ঘর এবং আলাউদ্দিনের ১৪ কক্ষের ঘর। এই ২০ কক্ষের ঘরে মোট ৫ পরিবার বসবাস করতো। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্রের সাথে নগদ ২লক্ষ টাকা পুড়ে ছাই যায় বলে ক্ষতিগ্রস্থদের দাবী। তারা আরো দাবী করেন এই অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইেদকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদেও তাৎক্ষনিক ভাবে হিঙ্গু...