Wednesday, October 28Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মীরসরাইয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মীরসরাইয়ে মাদক পাচারের সময় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মীরসরাই থাান পুলিশ। এসময় ৪ শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার ৯ মার্চ সকাল ৯ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ওছিমিয়া ব্রীজ এলাকায় অভিযান পরিচানা করে উক্ত মাদক উদ্ধার করা হয়। এঘটনায় বরিশাল জেলার উজিরপুর থানার শংকরপুর গ্রামের হাওলাদার বাড়ীর ছবেদ হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করা হয়। মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ‘চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী গ্রাম বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসযোগে ইয়াবা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমিরুল মুজাহিদের নের্তৃত্বে মীরসরাই সদরের ওছিমিয়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীর দেহ থেকে ৪ শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মাদক মামলা (৬) দায়ের করে ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হেয়ছে।...
মীরসরাইয়ে খানকায়ে লতিফিয়া দরবারে বার্ষিক মাহফিল সম্পন্ন

মীরসরাইয়ে খানকায়ে লতিফিয়া দরবারে বার্ষিক মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদাতাঃ মীরসরাইয়ে শতাধিক বছরের প্রাচীনতম খনকায়ে লতিফিয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুনবী (সঃ) উপলক্ষ্যে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শুক্রবার ও শনিবার খানকায়ে দরবার শরীফে সম্পন্ন হয়েছে। মীরসরাইয়ের খানকায় লতিফীয়া বর্তমান পীরে কামেল আলহাজ্ব আল্লামা হাফেজ মাওলানা শাহ্ মোঃ মেছবাহুল ইসলাম লতিফীর সভাপতিত্বে এই ধর্মীয় মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী, মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী, মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী সহ বহু পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম বৃন্দ। বক্তারা বলেন ইসলামের মৌলিক বিষয়াদি নিয়ে ঈমান ও আক্বীদা মজবুত করণে প্রত্যেক মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমের একাগ্রতার আহ্বান জানান এছাড়াও ইসলাম যে শান্তির ধর্ম এবং তৌহিদের বাণী বাংলাদেশসহ সারা বিশ্বে। পরে আখেরী মোনাজাতে মাধ্যমে করোনা ভাইরাস থেকে সারা বিশ্ববাসী সহ বাংলাদেশের মুসলিম উন্মাত জন্য দোয়া...
পিআইবির উদ্যোগে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষন সম্পন্ন : মীরসরাইয়ের দুই প্রেস ক্লাব ও সীতাকুন্ডের অংশগ্রহন

পিআইবির উদ্যোগে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষন সম্পন্ন : মীরসরাইয়ের দুই প্রেস ক্লাব ও সীতাকুন্ডের অংশগ্রহন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট ( পিআইবি) এর উদ্যোগে মীরসরাই উপজেলার দুটি প্রেস ক্লাব ও সীতাকুন্ড প্রেস ক্লাবের অংশগ্রহনে মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়। ২৭ ফেব্রুয়ারী ( বৃহস্প্রতিবার ) বিকাল ৩টায় সনদপত্র বিতরণ ও সমাপনি আলোচনা পর্ব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাংবাদিক এনায়েত হোসেন মিঠু (মীরসরাই প্রেস ক্লাব একাংশের সাধারন সম্পাদক ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মোঃ নুরুল আলম, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনষ্টিটিউট এর প্রশিক্ষক ও সমন্বয়কারী জুলহাস নিপুন ভূঞা, মীরসরাই প্রেস ক্লাব ( একাংশের ) সভাপতি মাহবুবুর রহমান পলাশ ও মীরসরাই প্রেস ক্লাব (অপরাংশের ) সভাপতি নুরুল আলম। এসময় অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসরাই প...
মীরসরাইয়ে নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার সম্পন্ন

মীরসরাইয়ে নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাইয়ে নগর উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, উপজেলা আ’লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূইয়া, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক আহমেদ আখতারুজ্জামান সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনির্ভাসিটি শিক্ষকবৃন্দ। উক্ত সেমিনারে বক্তারা মীরসরাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, ভুম...
মীরসরাইয়ে সিপিপি’র জনসচেতনতায় মাঠ মহড়া অনুষ্ঠিত

মীরসরাইয়ে সিপিপি’র জনসচেতনতায় মাঠ মহড়া অনুষ্ঠিত

জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূর্চী (সিপিপি)’র জনসচেতনতায় মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারী বিকালে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে মীরসরাই উপজেলা সিপিপি'র আয়োজনে উক্ত মহড়া অনুষ্ঠিত হয়। সিপিপি’র চট্টগ্রামের সহকারী পরিচালক রুহুল আমিনের সভাপতিত্বে এবং সিপিপি’র মীরসরাই উপজেলা টিম লিডার সাইফুল্লাহ দিদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। এতে বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদ এ. কে এম জাহাঙ্গীর ভুঁইয়া, প্রচার সম্পাদক কামরুল হোসেন, সদস্য আলী আহছান, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক, মহাজনহা...
মীরসরাইয়ে খানকায়ে লতিফীয়া বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে খানকায়ে লতিফীয়া বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে শতাধিক বছরের প্রাচীনতম খানকায়ে লতিফিয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল মীরসরাইয়ে খানকায় লতিফীয়া বর্তমান গদিনশীল পীরে কামেল আলহাজ্ব আল্লামা হাফেজ মাওলানা শাহ্ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী তত্তা¡বধানে ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিল উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার (২২ ফেব্রুয়ারী) খানকায়ে লতিফিয়া দরবার শরীফ মিলনায়তনে অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় আলোচনায় অংশ গ্রহন করেন, মাওলানা আলীম উদ্দিন লতিফী, মাষ্টার গিয়াস উদ্দিন, আলহাজ্ব একরামুল হক, অধ্যাপক সাইফুল হক সিরাজী, সালাম মেম্বার, আলহাজ্ব শাহ আলম ভেন্ডার, নাছির উদ্দিন ভেন্ডার, নুর মোহাম্মদ, আবুল কাশেম কন্ট্রাকটর সহ প্রমুখ। মীরসরাই খানকায়ে লতিফিয়া দরবার শরীফের বাষিক ঈছালে ছাওয়াব মাহফিলে ওয়াজ করবেন বিশিষ্ট পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম বৃন্...
মস্তান নগরে সৈয়দ গোলাম রহমান এছমতি রঃ ৫৯ তম পবিত্র ওরশ মোবারক সম্পন্ন

মস্তান নগরে সৈয়দ গোলাম রহমান এছমতি রঃ ৫৯ তম পবিত্র ওরশ মোবারক সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ জামিয়ে আওলিয়া কেরামের পথ পুনরূদ্ধার সম্মেলন, সালাতু সালাম মাহফিল ও কুতুবে আলম হযরত শাহ সৈয়দ গোলাম রহমান এছমতি রঃ ৫৯ তম পবিত্র ওরশ মোবারক গতকাল মীরসরাই উপজেলার মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরশ মোবারক ও সালাতু সালাম মাহফিল সার্বিক পরিচালনা করেন ইসলামী প্রকৃত ধারার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও একুশে পদক প্রাপ্ত, তাফছিরুল কোরআন মাশাহিদুলে ঈমানের প্রনেতা, পবিত্র বোখারী শরীফের বাংলা ব্যখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারি শরীফের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলিয়ে রাব্বানী, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা হজরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্। এতে মূল বক্তব্য প্রদান করেন বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠা...
সাহেরখালী শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সাহেরখালী শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছ। গত ১৪ ই ফেব্রুয়ারী গতকাল শুক্রবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল হায়দার চৌধুরী, কামরুল হাসান এফ সি এ, আবুল হাসানাত বাহার, দিদারুল আলম, আবু সুফিয়ান ভূঁইয়া, হাসান মাহফুজ, রবিউল ইসলাম ভূঁইয়া, নজরুল ইসলাম ভূঁইয়া ও সাইফুল ইসলাম রাসেল সহ সাহের খালী ইউনিয়নের সম্মানিত ব‍্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সকল আমত্রিত অতিথি বৃন্দ, ইব্রাহিম টোলা তথা সাহের খালী ইউনিয়ন ও হাইতকান্দি ইউনিয়ন থেকে আগত সকল অংশগ্রহণ কারী ছাত্র ছাত্রী, অভিভাবক, সকল শিক্ষক মন্ডলী, ইব্রাহিম টোলা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বী এবং তরুণ সংঘের সকল সদস্য অন...