Wednesday, October 28Welcome khabarica24 Online

মীরসরাই

ছত্তরুয়া ক্রীড়া সংঘ অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

ছত্তরুয়া ক্রীড়া সংঘ অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদনঃ মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া ক্রীড়া সংঘের প্রথমবারের মত আয়োজিত অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন সম্পন্ন হয় গত ১৬ই ফেব্রুয়ারি বেলা ৩ ঘটিকায়। উক্ত খেলার উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ডাঃজামাল উদ্দিন ভূঁইয়া এবং নিজাম উদ্দিন কোম্পানি। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব বনাম সরকারতালুক এস.টি. লায়ন একাদশ। এস. টি. লায়ন কে ১৬ রানে হারিয়ে বিজয়লাভ করে রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় সভাপতিত্ব করে ফজলুল হক ভুঁইয়া মামুন, ছত্তরুয়া ক্রীড়া সংঘের সহ-সভাপতি শাহাদাত হোসেন, টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মাঈন উদ্দিন সহ উক্ত ক্লাবের সকল কার্যকরি সদস্যগণ।...
সীতাকুণ্ডের শিবপুর ক্রিকেট টূর্ণামেন্টের উদ্ভোধন

সীতাকুণ্ডের শিবপুর ক্রিকেট টূর্ণামেন্টের উদ্ভোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড পৌরসভাধীন শিবপুর ক্রীড়া, সামাজিক সংগঠন শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ'র উদ্যোগে আয়োজিত অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্ট উদ্ভোধন হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে উত্তর শিবপুর ক্রিকেট টূর্ণামেন্টের আলোচনা সভা ও উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আলোচনা সভা ও উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ভূঁইয়া সামী আল মুজতবা (শুভ), সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য রতণ মিত্র, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতি সম্পাদক ও ৪ নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগে সদস্য এস এম রিয়াদ জিলান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল, মাকসুদ, শুভন ও সাকিব। শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ'র সভাপতি নুরুচ্ছাপার সভাপতিত্বে ও শিবপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্প...
মীরসরাইয়ে ইদিলপুর জামে মসজিদ এর শুভ উদ্ভোধন ও ওয়াজ মাহফিল সম্পন্ন

মীরসরাইয়ে ইদিলপুর জামে মসজিদ এর শুভ উদ্ভোধন ও ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
জিয়াউর রহমান জিতুঃ মীরসরাইয়ে আবুরহাট ইদিলপুর কেন্দ্রীক শানে মদিনা ইসলামী একাডেমী মাদ্রাসার উদ্যেগে ১৪ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার দুপুর ১২ টায় ইদিলপুর জামে মসজিদ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক মোস্তফা মানিক ও ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবা উল আলম। এছাড়াও আরো উপস্হিত ছিলেন ৬ নং ইছাখালী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ। ডাঃ নুর উদ্দীন। উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি মাহমুদুল হাসান মারুফ। উপজেলা ছাত্রলীগের সদস্য ইমাম হোসেন রাসেল। দুলাল হোসেন। ইব্রাহীম রুবেল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। নামাযের পরপর মাদ্রাসার কচিকাচা ছাত্র ছাত্রীদের কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। বিকেলে আসর...
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও বনভোজন সম্পন্ন

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও বনভোজন সম্পন্ন

বিনোদন, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মীরসরাইয়ের মহামায়া পর্যটন এলাকা। যার একপাশে রয়েছে মিঠা পানির লেক। অন্যপাশে সবুজ ঘাসে বিছিয়ে থাকা বিশাল প্রান্তর। উঁচু নিচুর পাহাড় ঘেরা ঝাউবনের পাশে থাকা বৃস্তিত মাঠ। লেকের ধারে রয়েছে সারি সারি নৌকা। এই নৌকা বেয়ে জলরাশি উপভোগ করার মজাটাই আলাদা। প্রকৃতির সাথে আলিঙ্গন করে কলেজের শিক্ষার্থীরা নাচে-গানে আর হৈ-হুল্লোড়ে মেতে উঠে নবীন বরণ ও বনভোজন উৎযাপন করল মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ । শনিবার ১৫ ফেব্রুয়ারী সকাল থেকে মীরসরাইয়ের শ্রেষ্ঠ বিদ্যাপীট মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীণ বরণ, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়ে বিকেলে শেষ হয়। অনুষ্ঠানে ১ম পর্বে ছিল আলোচনা সভা। এতে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিল...
মীরসরাইয়ের বিশ্ব দরবারের ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওরশ মাহফিল

মীরসরাইয়ের বিশ্ব দরবারের ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওরশ মাহফিল

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::: আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি মীরসরাইয়ের বিশ্ব দরবারের ওরশ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক-এর প্রিয় মাহবুব, মুশকিল কুশা রাহমাত-উল আশিকীন, সিরাজুস সালিকীন, সাইয়্যেদুল মুহিব্বীন, মুজাদ্দিদ-ই জামানা, সাইয়্যেদিনা আ’লা হযরত আলহাজ্ব সৈয়দ শাহ সূফী আবদুল লতিফ আমানটুলী রাহমাতুল্লাহি আলাইহ এবং তদীয় পীর মাহবুব-এ রব্বানী, কুতুব-এ সোবহানী, গাউস-এ সামদানী, সাইয়্যেদেনা আ’লা হযরত আলহাজ্ব সৈয়দ শাহ সূফী হাফিজ উল্লাহ রেঙ্গুনী রাহমাতুল্লাহি আলাইহ এর ইসালে সওয়াব ও ওরশ মোবারকের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বাদ ফজর জ্বিকির-এ জ্বলি, সকাল ১০টা ও বিকাল ৪টায় গরু-মহিষ কুরবানী, বাদ জোহর খতমে কুরআন, বাদ আসর মোলাকাত ও রওজা আকদাস জিয়ারত, বাদ মাগরিব জ্বিকির-এ জ্বলি, মহিলা ও শিশুদের নেয়াজ বিতরণ, বাদ ইশা ওয়াজ মিলাদ মাহফিল শেষে মোনাজাত ও নেয়াজ বিতরণ শেষে দুইদিন ব্যাপী ওরশ মোবারক সম্পন্ন ...
চুরি-ডাকাতি রোধে মীরসরাই পুলিশের উদ্যোগ

চুরি-ডাকাতি রোধে মীরসরাই পুলিশের উদ্যোগ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় চুরি ও ডাকাতি রোধে মীরসরাই থানার উদ্যোগে সচেতনতা কার্যক্রম উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় এ সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির। এসময় তিনি সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি, সতর্কীকরণ উক্তি সংবলিত স্থায়ী সাইনবোর্ড, বিভিন্ন নির্দেশনামূলক গণমুখী কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর, হাদিফকিরহাট এলাকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন করে সচেতনমূলক প্রচারণা চালানো হয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ, পুলিশ পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশগুপ্ত, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন কুমার দে, এসআই আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।...
করেরহাট কে. এম. উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ’১২ এর পুনর্মিলনী সম্পন্ন

করেরহাট কে. এম. উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ’১২ এর পুনর্মিলনী সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
কামরুল ইসলামঃ মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী করেরহাট কে. এম. উচ্চ বিদ্যালয়ের এস.এস. সি ব্যাচ ২০১২ এর পুনর্মিলনী সম্পন্ন হয় গত ১৪ই ফেব্রুয়ারি। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, স্মৃতিচারণ, আলোচনা অনুষ্ঠান, সাবেক শিক্ষকবৃন্দ এবং বর্তমান প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে ক্রেস্ট প্রদান, ফটোসেশন, লাকি কুপনের ড্র, ফানুস উড্ডয়ন। সকালে ব্যাচ'১২ এর সকল শিক্ষার্থী এক কালারের গেঞ্জি পড়ে স্কুল হলরুমে প্রবেশ করার পর পবিত্র কুরআন থেকে তেলোয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানের কর্মকান্ড। দীর্ঘ সময় পর একে অপরকে দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠে সবাই। নাচ, গান দিয়ে যে যার মত আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত ছিল সবাই। দুপুরে মধ্যাহ্নভোজ এর পর মুল অনুষ্ঠান শুরু হয়। এসময় বক্তারা ব্যাচ'১২ কে সবসময়ই ব্যতিক্রমী ব্যাচ বলে অ্যাখ্যা দেন।'১২ কে সবস...
অপকা’র উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপিং

অপকা’র উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপিং

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥ মীরসরাইয়ে অপকা’র(অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট) উদ্যোগে আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে। সমাজসেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে বুধবার (১২ ফেব্রুয়ারি) ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দিনের সভাপতিত্বে এবং সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপিকা শামসুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। এসময় উপস্থিত ছিলেন অপকা’র প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন চৌধুরী, প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম লিমন, স্বাস্থ্য কর্মকর্তা তানিয়া আক্তার, আজাদ হোসেন, প্রদীপ চন্দ্র শর্মা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলমগীর বলেন, মীরসরাইসহ দেশের বিভিন্ন স্থানে অপকা অবহেলি...