প্রজন্ম মিরসরাই এর সহস্র পথচারী ও এতিমদের ইফতার বিতরন সম্পন্ন
ইব্রাহিম বাদশা :: ২৩ মার্চ থেকে ৫ই এফ্রিল রোজ বুধবার পর্যন্ত মোট ১২ দিন প্রজন্ম মিরসরাই পরিবার ১০০০ পথচারী ও বিভিন্ন এতিম খানায় ইফতার বিতরন করেন। প্রজন্ম মিরসরাই এর সভাপতি নুপুর দাশ বলেন বর্তমান কোভিড পরিস্থিতিতে ও রমজানের কথা চিন্তা করে সাধারন মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে প্রজন্ম মিরসরাই পরিবার ইফতার বিতরনের উদ্যোগ গ্রহন করেন। এই সময় ইফতার বিতরন কর্মসূচী উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান । সহ-সভাপতি মো মহসিন প্রতি দিন নিজে উপস্থিত থেকে ইফতার বিতরন কর্মসূচী তত্বাবধান করেন। প্রতিদিন ইফতার বিতরন কার্যক্রম সফল করতে নিরলস ভাবে কাজ করেন প্রজন্ম মিরসরাই এর পরিচালক মুন্জুরুল ইসলাম রায়হান, পরিচালক ওমর ফারুক সভাপতি নুপুর দাশ, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল করিম আসাদ, সাধারন সম্পাদক ইমাম উদ্দিন, সিনিয়র যুগ্ন সম্পাদক রহিম উদ্দিন, সাবেক সহ-...







