মীরসরাইয়ে হুমকিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ।। সড়কের পাশ থেকে বালি উত্তোলন
একদিকে সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চালিয়ে যাচ্ছে নিরন্তর চেষ্টা আর অপর দিকে কিছু অসাধু চক্র সামান্যতম লাভের জন্য হুমকির মুখে ঠেলে দিচ্ছে দেশের সম্পদ নির্মাণাধীন ফোরলেন সড়ক।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার কিছু স্থানে মহাসড়ক নিকটবর্তী ছরা ও খাল থেকে চলছে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বালি উত্তোলন। কিছু অসাধু চক্রের এই বালি উত্তোলনের কারণে বছর না ঘুরতেই ধসে যেতে পারে ফোরলেন এর বিভিন্ন অংশ।মীরসরাই উপজেলার গড়িয়াইশ, পূর্ব দুর্গাপুর, সোনাপাহাড়, মহামায়া ছরা, খৈয়াছরা, গোভানিয়া, কলঘর নিচিন্তা খালে প্রতিনিয়ত সদ্য নির্মাণ করা মহাসড়কের পাশের খাল থেকেই অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করছে। অনেক সময় ট্রাকে বালি বোঝাইকালে কর্মরত শ্রমিকদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় আমরা শুধু দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছি।এই সব বালি কারা বিক্রি করছে তা জানাতে পারেনি। বিভিন্ন স্থানে এই রকম ভিন্ন ভিন্ন স...
