Wednesday, October 28Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ের দূর্গাপুরে কালী মন্দির ও বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে একটি কালী মন্দির ও একটি বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ৮ নং দূর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সার্বজনীন কালী মন্দির ও একই ইউনিয়নের জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গোপালপুর সার্বজনীন কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ আচার্য্য জানান, দিবাগত শুক্রবার রাতের কোন এক সময় চোরদল মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে। এসময় তারা মন্দিরের প্রতীমার গলার হার, পায়ের নূপুর, নগদ টাকা এবং পূজার মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনকে মৌখিকভাবে অবহিত করলেও থানায় কোন অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি। এদিকে একই রাতে পার্শ্ববর্তী গ্রামে অবস্থিত জনার্দ্দনপুর উচচ বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। চোরদল বিদ্যালয়ের অফিস করে তালা ভেঙ্গে প্রবেশ করে। এসময় তারা অফিসের গুরুত্বপূর্...

জোরারগঞ্জে মাদকদ্রব্যসহ যুবক আটক

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : জোরারগঞ্জে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে ২৯ আনসার ব্যাটালিয়ন সদস্যরা। শনিবার (১৪ মার্চ) রাত ৯ টার সময় জোরারগঞ্জের ছুঁটি খাঁ মসজিদ এলাকায় টহলরত আনসার সদস্যরা একটি সিএনজিকে সন্দেহভাজন মনে হলে তল্লাশি চালায়। এসময় তারা তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা, ২০ বোতল হুইস্কি ও ১০ বোতল ফেনসিডিলসহ শহীদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করে। এসময় তাঁরা সিএনজি (চট্টমেট্রো-থ ১২-৬২৩৪) সহ যুবককে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করে। এবিষয়ে ২৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো: সেলিমুজ্জামান জানান, টহলরত অবস্থায় সন্দেহজনক মনে হওয়ায় সিএনজি তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছি।...
ভ্রমন বিষয়ক ‘আমিরাতের পথে-ঘাটে’ বইয়ের মোড়ক উন্মোচন

ভ্রমন বিষয়ক ‘আমিরাতের পথে-ঘাটে’ বইয়ের মোড়ক উন্মোচন

বিনোদন, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : রবিবার (১৫ মার্চ) মীরসরাইয়ের খবরিকা ভবনে বিকাল ৫টায় প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি ও লুৎফুর রহমানের লিখা ভ্রমণ বিষয়ক বই ‘আমিরাতের পথে-ঘাটে’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. জামশেদ আলম বলেন, ‘আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় ও ইতিহাসকে সমৃদ্ধ করতে লেখকদের ভূমিকা অপরিসীম। ‘আমিরাতের পথে-ঘাটে’ বইটি লিখে লেখকদ্বয় প্রমাণ করলেন বিদেশের মাটিতেও বাংলাদেশিরা সৃজনশীল শিল্পকর্ম উপহার দিতে পারে। বইটি ও লেখকদের উত্তোরোত্তর সফলতা কামনা করি।’ আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, বারইয়ারহাট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, সাংবাদিক শাহদাৎ হোসেন চৌধুরী, লেখক ও সাংবাদিক কামরুল হাসান জনি। বক্তারা বলেন,‘প্রতিটি বই লেখকদের সন্তানের মতো,...

সুফিয়া নুরিয়া ফাযিল মাদ্রাসার ইছালে সাওয়াব মাহফিল সম্পন্ন

মীরসরাই
ইমাম হোসেন : গতকাল ১৩ মার্চ রোজ শুুক্রবার বেলা ১১ঘটিকায় সুফিয়া নুরিয়া ফাযিল মাদ্ররাসার ইছালে সাওয়াব মাহফিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে ওয়াজ করেন আলহাজ্ব মাও:মুফতী সাঈদ আহমদ মোজাদ্দেদী, মাও: মোহাম্মদ আতিকুর রহমান, মাও:মেছবাহ উদ্দিন। মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি জনাব প্রফেসর ড.মোহাম্মদ ইনাম উল হক । মাহফিলে কৃতি শিার্থীদের পুরস্কার প্রদান করা হয়।...

ঘড়ি মার্কেট তরুন সমাজ অলিম্পিক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মীরসরাই
ইমাম হোসেন: পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট তরুন সমাজ অলিম্পিক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৩ মার্চ । টুর্নামেন্টের উদ্বোধন করেন মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম গোলাম সরোয়ার। এসময় উপস্থিত অতিথি হিসেবে ছিলেন পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মাষ্টার আবু ছালেক ও ১৩নং মায়ানী যুবলীগ নেতা ফখরুল ইসলাম । উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধীতা করেন রজনী গন্ধা ক্রিকেট একাদশ ব্লু-আইচ ক্রিকেট একাদশ।...

বারইয়ারহাট কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মীরসরাইয়ের বারইয়ারহাট কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও নাশকতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৪মার্চ) সকাল ১১টার সময় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্র্থীরা। মানববন্ধনে শিক্ষার্র্থীরা তাঁদের শিক্ষা জীবনের ব্যাঘাত ঘটায় এমন রাজনৈতিক কর্মসূচী থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। এইচএসসি পরীক্ষার্র্থী আমজাদ হোসেন বলেন, আগামী ১ মার্চ থেকে আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু চলমান নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার জন্য আমরা শংকায় আছি ঠিকমতো আমাদের পরীাক্ষা হবে কিনা। মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্য অধ্যাপক মো: আলমগীর হোসেন, উপাধ্যক্ষ ইদ্রিস মিয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এজেড এম বোরহান উদ্দিন, অধ্যাপক সুনীল চন্দ্র নাথ, উত্তম চৌ...

মীরসরাইয়ে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : চাকুরী জাতীয়করণ ও নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবীতে মীরসরাইয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর নেতৃত্বে মীরসরাই কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মীরসরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিনের সঞ্চালনায় মীরসরাই কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মীরসরাই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, মীরসরাই কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, বাকশিস মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিয়া খান চৌধুরী, অধ্যাপক একরামুল হক, আইয়ুব আলী, গৌতম সাহা, জহুরুল...

জোরারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের জোরারগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাবিহা তাবাচ্ছুম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে জোরারগঞ্জ থানার পূর্ব পরাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শিশু সাবিহাকে উঠানে রেখে মা শিরিনা আক্তার ঘরের ছাদে যায়, পরে ফিরে এসে সন্তানকে না পেয়ে খুঁজাখুজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে শিশুর লাশ ভেসে থাকতে দেখেন। সাবিহা পূর্ব পরাগলপুর গ্রামের হাজ্বী রোশনুজ্জামান বাড়ীর সিরাজুল ইসলামের মেয়ে।...