Tuesday, October 27Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এ শ্লোগানে মীরসরাইয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮মার্চ) মীরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এনজিও সংস্থা অপকা’র সহযোগিতায় র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদাউস মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহম্মদ, ঘূর্ণিঝড় কর্মকর্তা সাইফুল ইসলাম, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ...

মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিছিল করেছে মীরসরাই পৌরসভা আওয়ামীলীগ। মীরসরাই উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শনিবার (৭ মার্চ) বিকাল ৫ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাপর ইকবালের সঞ্চালনায় ও সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই পৌরসভার মেয়র এম. শাহজাহান। এসময় অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, সহ প্রচার সম্পাদক তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, কমিশনার নূর নবী, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শিপন প্রমুখ। আলোচনা শেষে এক বিক্ষোভ মিছিল মীরসরাই পৌরসদর প্রদক্ষিন করে।...

বিয়ে করতে এসে ফেঁসে গেলেন আইনজীবী!

মীরসরাই, সারা-দেশ
বিশেষ প্রতিনিধি : মীরসরাইয়ে বিয়ে করতে এসে ফেঁসে গেছেন এক আইনজীবী বর। ফটিকছড়ির ভূজপুর থেকে বর সেজে বিয়ে করতে এসে মীরসরাইয়ে ফেঁসে গেলেন তিনি। ওই আইনজীবীর নাম মাঈন উদ্দিন চৌধুরী। তিনি এর পূর্বে আরও দুটি বিয়ে করেছেন এমন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় কনে পক্ষের লোকজন তাকে এবং তার পরিবারের লোকজনকে আটকে রাখে। পরে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় প্রতারণার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি নিয়ে তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন জানান, ‘ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের পশ্চিম আধাঁর মানিক গ্রামের প্রবাসী আবুল হোসেন চৌধুরী ছেলে মো. মাঈন উদ্দিন চৌধুরীর সঙ্গে দুর্গাপুর গ্রামের এক স্কুল শিক্ষকের কলেজ পড়–য়া মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের দিনক্ষণ ছিল শুক্রবার দ...

মীরসরাইয়ের বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

মীরসরাই, সারা-দেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. মোস্তফা (২৫)। সে উপজেলার হিংগুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকার আবুল কালামের ছেলে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার সময় বারইয়ারহাট এলাকার কলেজ গেট লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বারইয়ারহাট কলেজ গেইট রেলক্রসিংয়ে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল মোস্তফা। ফলে ট্রেন বার বার হুইসেল দেওয়ার পরেও সে শুনতে পায়নি। এক পর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় সে। হিংগুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে জিআরপি পুলিশের সীতাকুন্ড ফাঁড়ি ইনচার্জ এসআই অরবিন্দ চাকমা ও চিনকি আস্তানা ষ্টেশন মাষ্টার মইনুল হুদা মজুমদারের কাছে জানতে চাইলে তাঁদের কাছে এ ধরনের কোন তথ্য নেই বলে জানান।...

মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাই : অর্ধকোটি টাকার ক্ষতি

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এতে মোটর পার্টসের মালামাল, কাঠের তৈরি ফার্ণিচার, ও অন্যান্য মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪ টার সময় মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪ টার সময় করেরহাট বাজারের ইরানী মার্কেটের মা মেটাল ওয়ার্কস এর (লক্ষনের গ্রিল দোকান) ইলেকট্রিক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে একই মার্কেটের আরো ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে মোটর পার্টস, ফার্ণিচার, প্রায় ৩০০ ফুট কাঠসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। আগুনে একই মার্কেটের শিমুল ফার্ণিচার, সায়েদ ষ্টোর, পলাশ ওয়া...

মীরসরাইয়ে ক্ষমতাকেন্দ্রীক হানাহানির প্রতিবাদে বাসদের মানববন্ধন ও সমাবেশ

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : ক্ষমতা কেন্দ্রিক হানাহানির অপরাজনীতির প্রতিবাদে ৬ মার্চ দুপুর ১২ টায় মীরসরাইয়ের সচেতন নাগরিক সমাজ ও বাসদের (মার্কসবাদি) মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগঠক ইউনুস মিয়া শামিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদি) মীরসরাই সংগঠক আবদুস সালাম। এসময় আরো বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের মীরসরাই সংগঠক প্রদীপ দাশ, বাসদ নেতা ইউসুফ মিয়া। আরো উপস্থিত ছিলেন শিশু কিশোর মেলা মীরসরাই উপজেলা সংগঠক ইকবাল হোসেন। এসময় বক্তাগন বলেন মুক্তমনা ব্লগ এর প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় কে হত্যা ও তার স্ত্রী বন্যা কে হত্যার চেষ্টা এবং সারাদেশে গুম খুন এর প্রতিবাদে এই মানববন্ধন ও সমাবেশ। ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশি আমেরিকান নাগরিক বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা বন্যা বাংলাদেশে আসে। কারণ এবার বই মেলায় তার দুইটি বই প্রক...

মীরসরাইয়ে বিএনপি’র ঝটিকা মিছিল, ২ ছাত্রদল কর্মী আটক

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইতে বিএনপির একাংশের ঝটিকা মিছিল শেষে ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (৫ মার্চ) সকাল ৮টায় মীরসরাইতে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও হরতালের সমর্থনে এক ঝটিকা মিছিল বের হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত গাজী নিজাম ও শাহিনুল ইসলাম স্বপনের নেতৃত্বে উক্ত মিছিল শেষে বিএনপি অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও হয়। নেতা-কর্মীরা উক্ত ঝটিকা মিছিল শেষে যাওয়ার পথে মীরসরাই থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সরে গেলে ও ২ ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া জানান নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো মোঃ ইউছুপ (২৮) ও মোহন দেবনাথ (২৩)। ইউসুফ উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। মোহন দেবনাথ বারইয়াহাট কলেজ ছাত্রদলের যু...

মীরসরাইয়ের বারইয়ারহাটে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত বৃদ্ধা নিহত

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন : ঢাকা চট্টগ্রাম রেল রুটের মীরসরাইয়ের বাইয়ারহাট রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত (৭০) বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় এই দূর্ঘটনা ঘটে। বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় গেইটম্যানের দায়িত্বে থাকা আরিফ জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের সময় এই রুট দিয়ে আপ লাইনে আসা ঢাকা গামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে যাওয়ার সময় রেলক্রসিং থেকে ১০গজ উত্তরে ট্রেন লাইনে হেটে যাওয়ার পথে অজ্ঞাত বৃদ্ধাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ থানার এসআই ফজলু জানান, আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।...