Sunday, October 25Welcome khabarica24 Online

মীরসরাইয়ের বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. মোস্তফা (২৫)। সে উপজেলার হিংগুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকার আবুল কালামের ছেলে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার সময় বারইয়ারহাট এলাকার কলেজ গেট লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বারইয়ারহাট কলেজ গেইট রেলক্রসিংয়ে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল মোস্তফা। ফলে ট্রেন বার বার হুইসেল দেওয়ার পরেও সে শুনতে পায়নি। এক পর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় সে। হিংগুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে জিআরপি পুলিশের সীতাকুন্ড ফাঁড়ি ইনচার্জ এসআই অরবিন্দ চাকমা ও চিনকি আস্তানা ষ্টেশন মাষ্টার মইনুল হুদা মজুমদারের কাছে জানতে চাইলে তাঁদের কাছে এ ধরনের কোন তথ্য নেই বলে জানান।