Friday, October 30Welcome khabarica24 Online

মীরসরাই

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন – মাহবুবুর রহমান রুহেল

মীরসরাই
নিজস্ব  প্রতিনিধি: মীরসরাই মুক্তি ফাউন্ডেশন উদ্যোগে আজ (৬ আগষ্ট) শনিবার বেলা ১১ ঘটিকায় মীর কমিউনিটি সেন্টারে  মাদক, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা লক্ষে এবং  ২০১৬ সালের এস.এস.সি উওীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত । বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি শেখ মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, সাবেক উপজেলা  ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মীরসারই পৌর  মেয়র গিয়াস উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মাহবুবুর রহমান রুহেল বলেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে  সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের  অ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ পত্র প্রদান করা হয়।...

মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ “জঙ্গীবাদ করবো শেষ গড়বো মোরা সোনার দেশ” এই স্লোগানকে ধারণ করে উপজেলার ধুম ইউনিয়নের মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করা হয়েছে। অদ্য ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে স্থানীয় বাংলাবাজরে এই মানববন্ধন করা হয়। এতে স্কুলের সহকারী শিক্ষক মহিউদ্দিন ওসমানীর সঞ্চালনায় এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, ধুম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহসীন, স্কুলের প্রধান শিক্ষক এম শাহজাহান, স্কুল পরিচালনা কমিটির সদস্য কাজী মোজাম্মেল হোসেন ডালিম, জাফর আহম্মেদ খোকা। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক ওমর কুমার দে, হেড় মৌলভী মো. ইলিয়াছ ভুঁইয়া, সহকারী শিক্ষক নুরুল কাদের হোসাইনি, কামাল উদ্দিন পাশা, মনোরঞ্জন নন্দি, সেলিনা আক্তার, সুবর্ণা রানী দে,...

১৬নং সাহেরখালী ইউপি চেয়ারম্যান দায়িত্বভার গ্রহন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন মো. কামরুল হায়দার চৌধুরী। আজ বুধবার (৩ আগষ্ট) সকাল ১০টা সাহেরখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাহেরখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান মাহফুজের সভাপতিত্বে ও ১৬ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র সভাপতি বদিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুল হায়দার চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. নুর হোসেন, মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন, মুক্তিযোদ্ধা মোতালেব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ “জঙ্গীবাদ করবো শেষ গড়বো মোরা সোনার দেশ” এই স্লোগানকে ধারণ করে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে জোরারগঞ্জ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীদের নিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করা হয়েছে। অদ্য ৩ আগস্ট বুধবার সকালে জোরারগঞ্জ বাজারে এই মানববন্ধন করা হয়। এতে অংশ গ্রহন করে জোরারগঞ্জ মহিলা কলেজ, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, জে.বি উচ্চ বিদ্যালয়, জোরাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী নজির আহ্মদ আদর্শ দাখিল মাদ্রাসা ও আইডিয়াল একাডেমীর শিক্ষক ও শিক্ষর্থীরা। এসময় মানববন্ধনে জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হসিবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সাধারণ...

প্রজন্ম মিরসরাই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আগামী ৪ আগষ্ট

মীরসরাই, সারা-দেশ
কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি , সুশিক্ষিত মিরসরাই গড়ি। আগামী ৪ঠা আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় প্রজন্ম মিরসরাই এর উদ্যোগে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষকদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হতে যাচ্ছে। এতে কুমিল্লা থেকে নির্ধারিত বিষয়ের দুইজন খ্যাতিমান প্রশিক্ষককে নিশ্চিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মিরসরাই এত প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের নির্ধারিত বিষয়ের শিক্ষক দের এবং মিরসরাই এর সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের শিক্ষানুরাগী মিরসরাই বাসীর উপস্থিত থাকতে সংগঠনের সভাপতি নিয়াজ মোরশেদ নিপু অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি...

জোরারগঞ্জ থানায় একদিনে ১৪ জন আটক

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানায় একদিনে ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামী। গত (৩০জুলাই) রবিবার রাতে জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, রবিবার রাতে বারইয়ারহাট কমফোট হাসপাতালের সামনে থেকে ৩শত পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান (২১) নামে একজনকে আটক করা হয়। সে গোপালগঞ্জে কোটালিপাড়ার অধিবাসী। একই সময় বারইয়ারহাটের আরাফাত হোটেলের সামনে থেকে ৫ বোতল ফেনসিডিল সহ ফজলুল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ১২ আসামীসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানা তাদের এই অভিযান অব্যাহত থাকবে ।...

মীরসরাইয়ে খুনের মামলায় মিথ্যা স্বাক্ষী দিতে আদিবাসী পরিবারকে হুমকী

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের মীরসরাইতে আদিবাসী এক যুবকের মৃত্যুকে খুন বলে চালিয়ে মিথ্যা মামলায় স্বাক্ষী দিতে তার পরিবারকে হুমকী দেয়া হচ্ছে। হুমকী দাতাদের সনাক্ত করে বিচারের দাবিতে সোমবার (১আগষ্ট) শতাধিক আদিবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অবস্থান নেয় এবং একটি লিখিত আবেদন করেন। পরে তারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়ার সাথে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সম্ভারং ত্রিপুরার আবেদন সূত্রে জানা গেছে, তারা উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকার পাহাড়ে স্থায়ী ভাবে বসবাস করেন। গত ২৫ জুলাই সকালে সে পাহাড়ে কাজ করতে যান। কাজ থেকে ফিরে এসে দেখেন ঘরে তার স্বামী সুমন ত্রিপুরা অচেতন অবস্থায় পড়ে আছে। এসময় তার চিকিৎসার জন্য একজন পল্লী চিকিৎসক ডেকে আনেন। পরে পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেয়া...

মীরসরাই জঙ্গি বিরোধী মানববন্ধন করেছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মীরসরাইয়ে পৃথক পৃথক স্থানে জঙ্গি বিরোধী র‌্যালী করেছে বিভিন্ন স্কুল- কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। গতকাল সোমবার (১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় মীরসরাই বিভিন্ন স্থানে পৃথক র‌্যালী ও মানবন্ধন হয়। জানা যায়, সম্প্রতি বিভিন্ন স্থানে জঙ্গি হামলার বিরুদ্ধে জঙ্গি বিরোধী র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ করেছে মীরসরাইয়ের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ মহিলা কলেজ,বারইয়ারহাট কলেজ,নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ,মীরসরাই ডিগ্রী কলেজ, মীরসরাই ফারুকীয়া মাদ্রাসা, মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা, মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহ হাজার হাজার শিক্ষার্থীদের সাথে শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সহ বিভিন্ন কলেজে ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনা মুলক বক্তব্য প্রদান করা হয়। বিভিন্ন স্থানে র‌্যালী ও মানববন্ধনে বর্তমান সন্ত্রাস ও জঙ্গি হামলা সম্পর্...