Friday, October 30Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাই সড়ক দুঘটনা কলেজ ছাত্র সহ আহত ১০

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ে আবু-তোরাব বাজার এলাকায় সড়ক দুঘটনা কলেজ ছাত্র সহ প্রায় ১০ জন আহত হয়েছে । আজ (৩০ আগষ্ট) মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে আবু তোরাব বাজার সংলগ্ন তেতুল তলা এলাকায় এই দুঘটান ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলার মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ছাত্র ইমন(১৮),ইমরান (১৭),সালাউদ্দিন (১৯),নোবেল (১৮), এবং সিএনজি যাত্রী ওজিবা (৩০),আনোয়ারা (৪০), শিবলু (২৮) এছাড়া অনন্ত আহত হয়েছেন ১০ জন। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন জানান আজকের কলেজ ছুটির পর প্রায় সাড়ে ৩টা দিকে মোটরসাইকেল আর সিএনজি সাথে তেতুল তলা এলাকায় এই দুঘটনা ঘটে এতে আমাদের কলেজ ছাত্র সহ অনন্ত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা মাতৃকা হাসপাতাল এবং যাদের অবস্থা গুরুতর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা...

মীরসরাইয়ের গৃহবধূ হত্যাদায় স্বীকার করে দুই আসামীদের জবানবন্দী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতেবেদক : মীরসরাইয়ে চাঞ্চল্যকর গৃহবধু হোসনে আরা বেগম হত্যা মামলার দুই আসামী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন - দেবর আমজাদ মিয়া ও ভাসুরপুত্র মোশারফ হোসেন। গত শনিবার (২৭ আগষ্ট) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে জবানবন্দি দেন আমজাদ মিয়া। এই ঘটনার অন্য আসামী মোশাররফ শুক্রবার একই বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘরে ঢুকে সোনা ও বীমার টাকার চুরি করতে দেখে ফেলায় গৃহবধু হোসনে আরা বেগমকে দেবর আমজাদ মিয়া পা চেপে ধরে এবং ভাসুরপুত্র মোশারফ হোসেন জবাই করে হত্যা করে। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, গত বুধবার রাতে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মজিদিয়া মুহুরিপাড়া গ্রাম থেকে সৌদিপ্রবাসী জহির উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম হোসনে আরার ভা...

মীরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি তথা জন্মাষ্টমী উপলক্ষে মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে গতকাল (২৫ আগষ্ট) দুপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, গীতা পাঠ, ধর্মীয় ভজন কীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শত শত ভক্তদের অংশগ্রহণে মিঠাছরা মহামায়া মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা মহাসড়কের মীরসরাই বাজার পদক্ষিণ করে মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দিরে শেষ হয়। এ সময় মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মীরসরাই আ.লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক পৌরমেয়র এম শাহজাহান, মীরসরাই পূজা কমিটির সভাপতি উত্তম কুমার শর্মা, জন্মাষ্টমী কমিটির সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, মীরসরাই উপজেলা আ.লীগের ত্রান বিষয়ক সম্পাদক সাইফুল¬াহ দিদার, মীরসরাই পৌর আ.লীগ সাধারণ সম্পাদক জ...

মীরসরাইয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা, আটক ২

প্রথম পাতা, মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে এক গৃহবধুকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরী পাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত গৃহবধূ হোসনে আরা বেগম (৩২)। এ গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ও সোনাগাজী উপজেলার চট্টগ্রাম সমাজ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, এএসপি (সীতাকুন্ড) মাহবুবুর রহমান ও চট্টগ্রাম সিআইডি পুলিশে প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এঘটনায় মো.মিয়া ও মোশাররফ হোসেন নামে দুইজনকে আটক করেছে। নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, বুধবার রাতে সে মায়ের সাথে একসাথে ঘুমায়। রাত ৩টার দিকে প্রাকৃতিক কাজ সারতে বাহিরে যাওয়ার জন্য মাকে ডাকলে মায়ের কোন সাড়া পাইনি। পরে বাতি জ্বালালে দেখি খাটের নিচে মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে চিৎকার শুনে বাড়ির লোকজন আসে। সে জানায়, তার মায়ের শরীরের থাকা স্বর্ণালংকারও খুনীর...

মীরসরাইয়ে গ্রীষ্মকালীন ফুটবলে জোরারগঞ্জ স্কুল চ্যাম্পিয়ান

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলায় গ্রীষ্মকালীন ফুটবল খেলায় ফাইনালে জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। ২৩ আগষ্ট( মঙ্গলবার) বিকাল ৪টা  উপজেলার মীরসরাই ষ্টেডিয়াম উক্ত খেলায় জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বামনসুন্দর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের ফখরুল ইসলাম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কোন দল গোলের দেখা পায়নি। পরবর্তিতে ১-০ গোলে জোরারগঞ্জ স্কুলের জয় নিশ্চিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক মীর হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন, মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির খান, ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যন আবুল খায়ের...

উত্তর চট্টগ্রামের সেরা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
কলেজ প্রতিনিধি:  এবারে এইচএসসি পরিক্ষায় ফলাফলের উত্তর চট্টগ্রামের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে। কলেজটি থেকে এবার ৪১৩ জন কৃতকার্য হয় ৩৫৯ জন। এ+পেয়েছে ১১জন। তবে প্রফেসর কামাল উদ্দিন কলেজ ছাড়াও মীরসরাই অন্য ৫টি কলেজের ফলাফল বিপর্যয় হয়েছে। এই বছর চট্টগ্রামের পাশের হার ৬৪.৬০% তার মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ পাশের হার ৮৬.৯২%। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন জানান চট্টগ্রাম বোর্ড থেকে জানানো হয় আমাদের কলেজ উত্তর চট্টগ্রামের মধ্যে সেরা হয়েছে। এই খবর শুনে আমি আনন্দে আর্তহারা হয়ে যায়। তিনি  কলেজটি সেরা হওয়া সব শিক্ষক -শিক্ষার্থী সহ সকল অভিভাবকদের অভিনন্দন জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান জানান উত্তর চট্টগ্রামের মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে, সেই কলেজটি বরাবরই ভালো ফলাফল করে আসছে।...

জঙ্গীরা যদি মাটির নিচেও থাকে মাটি খুড়ে নিয়ে আসবো -চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিয়া

মীরসরাই
খবরিকা রিপোর্ট : মীরসরাই ওপেন হাউজডে পালিত হয়েছে গত বৃহস্পতিবার (১৮আগষ্ট) বিকালে উপজেলা মীর কমিনিটি সেন্টারে ওপেন হাউজডে অনুষ্ঠানের মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এম কে ভুঞা সভাপতিত্বে এবং থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলার পুলিশ সুপার নুরুল আলম মিয়া, এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ইয়ামিন আক্তার কাকলি,উপজেলার আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌ.উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কবির আহমদ, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন,সাংবাদিক নিরোধ বরণ মন্ডল,ওহায়েদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতির ফরিদুল ইসলাম,খৈয়াছড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু সহ প্রমুখ। এই সময় আরো উপস্থিত মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের চেয়ারম্যান সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।...

মিরসরাইয়ে চোরাই মোটর সাইকেলসহ ২ চোর আটক

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ একটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে। বুধবার (১৭ আগষ্ট) ভোর রাতে উপজেলার মস্তাননগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের নুরুল আবছারের ছেলে সাখাওয়াত হোসেন (২৬), জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মমিন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, মঙ্গলবার রাতে জোরারগঞ্জের হাজীশ্বরাই এলাকার রুবায়েত হোসেন নামের এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়। ওই রাতে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে বুধবার ভোর রাতে চোরাই মোটর সাইকেলসহ সাখাওয়াত ও আব্দুল্লাহ আল মমিনকে মস্তাননগর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।...