Tuesday, July 28Welcome khabarica24 Online

জঙ্গীরা যদি মাটির নিচেও থাকে মাটি খুড়ে নিয়ে আসবো -চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিয়া

14068209_65160

খবরিকা রিপোর্ট :
মীরসরাই ওপেন হাউজডে পালিত হয়েছে গত বৃহস্পতিবার (১৮আগষ্ট) বিকালে উপজেলা মীর কমিনিটি সেন্টারে ওপেন হাউজডে অনুষ্ঠানের মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ইমতিয়াজ এম কে ভুঞা সভাপতিত্বে এবং থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলার পুলিশ সুপার নুরুল আলম মিয়া,
এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ইয়ামিন আক্তার কাকলি,উপজেলার আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌ.উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কবির আহমদ, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন,সাংবাদিক নিরোধ বরণ মন্ডল,ওহায়েদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতির ফরিদুল ইসলাম,খৈয়াছড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু সহ প্রমুখ।
এই সময় আরো উপস্থিত মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের চেয়ারম্যান সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পুলিশ সুপার নুরে আলম মিয়া বলেন জঙ্গী,মাদক ও সন্ত্রাসীদের রুখতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। জনগন যদি সর্বাত্মক ভাবে পুলিশকে সাহয্য করে তাহলে সন্ত্রাসী বা জঙ্গী কেউ বিশৃঙ্খলা করতে পারবে না।
তিনি আরো বলেন জঙ্গী যদি মাটির নিচে ও অাশ্রয় নেয় তাদেরকে মাটির খুড়ে নিয়ে আসবো।