মীরসরাইয়ে জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস’র আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি…
মীরসরাইয়ে জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরী।
উপজেলা জাসাসের আহবায়ক প্রফেসর এসএম সেলিম নিজামীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আ.ক.ম জান্নাতুল করিম খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম বাবলু, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সানা উল্লাহ মেম্বার, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা শহীদুল্লাহ, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, মঘাদিয়া বিএনপির সাধারন সম্পাদক আলা উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি নেতা সানু সওদাগর, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, যুগ্ম আহ্বায়ক শাহ ...







