Wednesday, October 28Welcome khabarica24 Online

বিশেষখবর

সাংসদ নিজাম হাজারীকে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর ফুলেল শুভেচ্ছা

সাংসদ নিজাম হাজারীকে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত রবিবার নিজাম হাজারী আরব আমিরাত পৌছালে তাকে অভ্যর্থনা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা আবুল হাসেম ভূঁইয়া, সভাপতি মাজাহার উল্লাহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খোকন, সহ-সাগঠনিক সম্পাদক মোর্শেদ আজম প্রমুখ।...
ফুলের বাজার জমজমাট

ফুলের বাজার জমজমাট

প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেক্সঃ দুই দিবসকে ঘিরে জমজমাট ফুলের বাজার। আজ পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিনে দেশজুড়ে চলবে বসন্ত উৎসব। বাসন্তী সাজের অন্যতম অনুষঙ্গ ফুল। আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস। এদিনও প্রিয়জনের সঙ্গে ভালোবাসা বিনিময় হয় ফুলের মাধ্যমে। এই দিনকে সামনে রেখে প্রস্তুত ফুল ব্যবসায়ীরা। গতকাল থেকেই জমজমাট ছিল ফুলের বাজার। গতকাল রাজধানীর শাহবাগ বটতলা ফুল মার্কেট, আগারগাঁও, খামারবাড়িসহ একাধিক মার্কেট ঘুরে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা। ভিন্ন জাতের ভিন্ন রঙের ফুল দিয়ে দোকান সাজিয়েছেন তারা। শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বলেন, প্রতি বছরের মতো এবছরও আমরা পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে প্রচুর ফুল বিক্রি করার প্রস্তুতি নিয়েছি। এ বছর আমি আশা করছি প্রায় দুই কোটি টাকার ফুল বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তবে পরিস্থিতি ভালো হলে আরো বেশি বিক্রি হতে...
ফাগুন লেগেছে বনে বনে…

ফাগুন লেগেছে বনে বনে…

বিনোদন, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
শামীম আরা লুসি ।। আজ সোমবার পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। খ্যাতিমান কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’। আবহমান বাংলার ঋতু বৈচিত্র্যের উল্লেখযোগ্য ঋতু বসন্ত। তাই এ ঋতুকে বলা হয় ঋতু রাজ। প্রকৃতিতে শুরু হবে আজ থেকে ভিন্ন আবহ। শীতকে বিদায় জানিয়ে ঋতু রাজ বসন্তের আগমনকে শুভেচ্ছা জানাতে রক্ত লাল পলাশ ফুটেছে গাছে গাছে। বসন্তের আগমনে প্রকৃতিও সেজেছে নতুনরূপে। কোকিলের কুহু কুহু ডাক জানান দিচ্ছে বসন্তের আগমনের। প্রকৃতির এতো আয়োজন দেখে আজ বুঝতে বাকি থাকে না ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ অথবা আজি এ বসন্তে এতো ফুল ফোটে এত বাঁশি বাজে। গাছে গাছে উঁকি দিচ্ছে সবুজ কচি পাতা আর নানা রঙের ফুল। বাতাসে ভেসে আসা আমের মুকুলের গন্ধ কিংবা হঠাৎ বয়ে আসা দখিনা বাতাস পরশ বুলিয়ে দেয় দেহমনে। বঙ্গাব্দের শেষ দু’মাস ফাল্গুন চৈত্র মিলিয়ে বসন্ত ঋতু। বাংলার প্রকৃতি, আমাদের ভাষা, সমাজ সংস্কৃতি ও...
জোরারগঞ্জে মসজিদের পুকুর ভরাট নিয়ে দুপক্ষের হামলায় আহত ১২ : উত্তেজনা

জোরারগঞ্জে মসজিদের পুকুর ভরাট নিয়ে দুপক্ষের হামলায় আহত ১২ : উত্তেজনা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম :: মীরসরাইতে ভরাট নিয়ে দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও গ্রামবাসির উপর বখাটেদের দফায় দফায় হামলায় ইউপি মেম্বার সহ অন্তঃত ১২ ব্যক্তি আহত হয়েছে। উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার ( ৩১ জানুয়ারী ) বিকেল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ জানায় ইতিমধ্যে আইনশৃংখলা নিয়ন্ত্রনে । উভয় পক্ষ থানায় অভিযোগ ও দিয়েছে, সকলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল খায়ের ও মহিলা মেম্বার জবা বড়–য়া সহ গ্রামবাসি জানান তাজপুর গ্রামের বড় মসজিদ এর কমিটি নামাজের জায়গা সম্প্রসারনের জন্য মসজিদের সামনের পুকুরটি ভরাটের সিদ্ধান্ত নেয়। স্থানীয় সোহেল ( ২৭) নামের যুবককে ভরাটের দায়িত্ব গ্রহন করে। কিন্তু ইতিমধ্যে একই এলাকার আতাউল্লাহ ( ২৮) নামে অপর যুবক এসে মাটি ভরাট নিয়ে বাধা দিলে মসজিদ কমিটি দুজনকেই ২০০ গাড়ি করে মাটি ভরাট করার দায়িত্ব দেয়। কিন্তু তাতে ও...

মীরসরাই-ফেনী অর্থনৈতিক অঞ্চলে রেলও থাকবে

প্রথম পাতা, বিশেষখবর, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই ও ফেনী অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্য যাতে সহজেই চট্টগ্রাম বন্দরে নেওয়া যায়, এ জন্য সংযোগ রেললাইন নির্মাণ করা হচ্ছে। তাই রেলপথ মন্ত্রণালয় নিজস্ব অর্থায়নে সম্ভাব্যতা সমীক্ষায় ৬ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৮ সালের মে পর্যন্ত। শিগগির এ সংক্রান্ত প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানোর কথা। জানা গেছে, সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মীরসরাই উপজেলায় প্রায় ১৫ হাজার একর জমির ওপর স্থাপন করা হচ্ছে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল। এটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে ১০ কিলোমিটার পশ্চিমে এবং মীরসরাই রেলস্টেশন থেকে ১২ কিলোমিটার পশ্চিমে। আর ফেনীর সোনাগাজী উপজেলায় ৭ হাজার ৫০০ একর ভূমির ওপর তৈরি করা হচ্ছে ফেনী অর্থনৈতিক অঞ্চল। পণ্য ও যাত্রী পরিবহনের সুবিধার্থেই ওই দুটি অর্থনৈত...

সজল-তিশার পাখির ডানায় ভর

বিশেষখবর, স্লাইড
বিনোদন প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন আরটিভির সাপ্তাহিক আয়োজন ডাবর আমলা নিবেদিত ‘মানডে নাইট সুপার ড্রামা’। এর আওতায় প্রতি সপ্তাহের সোমবার রাত ৮টা ১০ মিনিটে প্রচার হয় একটি খণ্ড নাটক। তারই ধারাবাহিকতায় নতুন নাটক হিসেবে আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) প্রচারিত হবে ‘পাখির ডানায় ভর’। সেতু আরিফের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি হয়ে কাজ করেছেন সজল ও তাসনুভা তিশা। এছাড়াও আছেন স্পর্শিয়া। নাটকের গল্পে দেখা যাবে- মীরা ও পার্থর রেমের সম্পর্কের মধ্যে হঠাৎ শুরু হয় অস্থিরতা। কারণ পার্থ ও মীরার ব্যক্তিত্বের দ্বন্দ্ব,সময়ের টানাপোড়ন, ভালো লাগা না লাগার মারপ্যাচ ইত্যাদি। মীরা তার প্রয়োজনে আলাদা হতে থাকে পার্থর কাছ থেকে। অন্যদিকে নুসরাতের সঙ্গে অদ্ভুতভাবে যোগাযোগ হয় পার্থর। পরিবারের পক্ষ থেকে নুসরাতের বিয়ে ঠিক হয়ে থাকে। কিন্তু নুসরাত বিয়ে করতে চায় না। পরিবার নুসরাতের পড়াশুনার খরচ বন্ধ করে দেয়। নুসরাত পড়ত...

চলমান মীরসরাই’র এক যুগ পূর্তি উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতনিধি: মীরসরাই থেকে প্রকাশিত মাসিক চলমান মীরসরাই পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে মীরসরাই উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারী জেনারেল কাজী শাখাওয়াত হোসেন আজম। বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক কাইয়ুম নিজামীর সভাপতিত্বে এবং চলমান মীরসরাই’র নির্বাহী সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন ) মীরসরাই উপজেলা শাখার সভাপতি ডাঃ জামশেদ আলম, মীরসরাই...
মীরসরাই থানায় যোগ দিলেন নতুন অফিসার্স ইনচার্জ : মীরসরাই প্রেস ক্লাবের সাথে শূভেচ্ছা বিনিময়

মীরসরাই থানায় যোগ দিলেন নতুন অফিসার্স ইনচার্জ : মীরসরাই প্রেস ক্লাবের সাথে শূভেচ্ছা বিনিময়

জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাই থানায় যোগ দিলেন নতুন অফিসার্স ইনচার্জ সায়রুল ইসলাম। গত ১০ ডিসেম্বর ১৬ইং থেকে তিনি মীরসরাই থানায় যোগদান করেন। এর পূর্বে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। হাস্যোজ্বল প্রাণবন্ত, চৌকষ ও সুদক্ষ উক্ত অফিসার সাইরুল ইসলাম এর গ্রামের বাড়ী মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওমেদপুর গ্রামে। পারিবারিকভাবে তিনি ১পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। মীরসরাই থানার উক্ত নবাগত অফিসার্স ইনচার্জ এর সাথে গত ১৩ ডিসেম্বর শুভেচ্ছা বিনিময় করে মীরসরাই প্রেস ক্লাব এর সকল সাংবাদিক বৃন্দ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দগনের সাথে মতবিনিময় কালে ওসি সাইরুল ইসলাম বলেন দেশের সকল সামাজিক অপরাধ দমনে সাংবাদিকরা ও পুলিশের সাথে সহায়ক ভূমিকা রাখে, তাই তিনি সকল সাংবাদিকগনকে এলাকার শান্তিশৃংখলা রক্ষায় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় উপস্থিত গন যথাক্রমে মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবু...