বিয়ের আগে যা যা করবেন
ডেস্ক : ইরার বিয়ের দিন ঠিক হয়ে গেছে আর হাতে মাত্র মাস খানেক বা আর একটু বেশি সময় আছে, সে কীভাবে বিশেষ এই দিনটির জন্য নিজেকে প্রস্তুত করবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক রূপবিশেষজ্ঞ ফারনাজ আলম।
বিয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। যে দিনটি ঘিরে থাকে আমাদের অনেক স্বপ্ন। নতুন জীবনে প্রবেশের সময় প্রিয় মুহূর্তগুলোতে আমরা প্রত্যেকেই চাই নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে। আর তাই একটু সময় নিয়েই শুরু করতে হবে রূপচর্চা। কারণ আগে থেকে যদি আমরা নিজেদের ত্বক, হাত, পা বা চুলের যত্ন না নেই তবে, শুধু বিয়ের দিন মেকআপ করে সৌন্দয্য পুরোটা বের করে আনা সম্ভব হয় না। পার্লারে যেতে না পারলে, ঘরেই বিশেষ দিনটির জন্য যেভাবে তৈরি করবেন নিজেকে।
পানি ও ফল
ত্বক সতেজ এবং সুন্দর রাখতে হলে আদ্রতা রক্ষা করতে হয়। পানির প্রয়োজনীয়তা নিশ্চয় আর নতুন করে বলতে হবে না। তাই বিয়ের আ...






