Monday, October 26Welcome khabarica24 Online

বিশেষখবর

ইসলামী আন্দোলন মীরসরাই উপজেলা শাখার বিজয় দিবসের র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন মীরসরাই উপজেলা শাখার বিজয় দিবসের র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
আব্দুল্লাহ আল মামুন :: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতি স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখা কর্তৃক বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মীরসরাই শাখার সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা সেক্রেটারি মাওলানা মনজুর এলাহী শওকতের উদ্বোধনী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা ইসমাইল বিন হাকিম, ১নং করেরহাট ইউনিয়নের সভাপতি মুস্তাফিজ, ০২ নং ইউনিয়নের সেক্রেটারি শাহেদুল ইসলাম ভূঁইয়া, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মীরসরাই উপজেলা সভাপতি নজরুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন, ...
বারইয়ারহাটে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের শুভ উদ্বোধন

বারইয়ারহাটে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের শুভ উদ্বোধন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম
নাছির উদ্দিন, মীরসরাই ঃ মীরসরাইয়ে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় বারইয়ারহাটস্থ হক মার্কেটে ফিতা কেটে উক্ত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সোনা মিয়া, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন হারুন, মীরসরাই উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিক, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন মান্না, করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এমরান হোসেন ও ইব্রাহিম খলিল ভূঁইয়া। এছাড়াও হিঙ্গুলী ইউনিয়ন ও সকল ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ ...
লাল-সবুজের ফেরিওয়ালা রহিম

লাল-সবুজের ফেরিওয়ালা রহিম

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইমাম হোসেন ঃ এক সাগর রক্তের বিনিময়ে এই মাসেই এসেছিল বিজয়। প্রবীণরা তো বটেই তরুণ প্রজন্মের কাছে তাই এই মাসের গুরুত্ব অনেক। এই মাসে তাই অনেকে পেশা পরিবর্তন করেন। পতাকা বিক্রি করে সংসার চালায়। এদের একজন আব্দুর রহিম। বয়স প্রায় ৩০ বছর। বিজয়ের মাসে তার পরিচয় ভিন্ন। এ মাসে তিনি লাল-সবুজের ফেরিওয়ালা। সারা বছর তিনি নানা রকম পণ্য ফেরি করে বিক্রি করলেও ডিসেম্বর ও মার্চ মাসে তিনি ফেরি করেন পতাকা। এই কাজে তিনি নাকি অন্যরকম এক তৃপ্তি পান। বিজয়ের স্মৃতি বিজড়িত মাস ডিসেম্বর। এই বিজয় ছিনিয়ে আনতে ঝরেছে লাখো শহীদের রক্ত। তাই ডিসেম্বর এলেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু হয় জাতীয় পতাকা বিক্রির ধুম। মীরসরাই উপজেলায় রাস্তায় রাস্তায় বাঁশের সঙ্গে ছোট-বড় পতাকা বেঁধে বিক্রি করছেন মৌসুমী বিক্রেতারা। আর বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকেই। এ ছাড়া এই মাসের ৮ তারিখে মীরসরাই হানাদারমুক্ত হয়েছিলো। উপজেলার বড়তাকি...
মীরসরাইয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২য় ব্যাংকিং বুথ এর যাত্রা শুরু

মীরসরাইয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২য় ব্যাংকিং বুথ এর যাত্রা শুরু

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২য় ব্যাংকিং বুথ এর যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসভার হাজী রেনু মিয়া শপিং কমপ্লেক্সে ব্যাংক এর ২য় ব্যাংকিং বুথ এর উদ্বোধন করেন ব্যাংকের রিটেইল ও এসএমই প্রধান এম খোরশেদ আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, লায়াবিলিটি ও ওয়েলথ এর প্রধান জনাব সৈয়দ জুলকার নাঈন, এজেন্ট ব্যাংকিং এর প্রধান মোঃ বিন মজিদ খান, এরিয়া হেড তাপস চক্রবর্তী, জি এম ফরহাদ সারোয়ার ও কর্পোরেট এর প্রধান মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী।...
জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধি :: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বের স্বীকৃতিস্বরূপ, জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। গত ২ডিসেম্বর সোমবার বিকাল ৩টা আবুধাবি ফর্মাল পার্কে এতে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না। অনুষ্ঠানের শুরুতে আধুনিক আরব আরব আমিরাত এর প্রতিষ্ঠাতা প্রথম রাষ্ট্রপতি,প্রকৃত জনদরদী, দেশী বিদেশী সকল মানুষ’র ভালোবাসার প্রতিক,শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ন এর প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জানান। জাতীয় দিবস উদযাপনের নানা অনুষ্ঠানমালায় স্থানীয় আরবীদের সঙ্গে পাল্লা রেখে আবুধাবী ফর্মাল পার্কে বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিকদের অংশ গ্রহণে বর্ণিল হয়ে উঠে কেক কাটা,কবিতা আবৃত্ত...
৭ জানুয়ারী মিঠাছরা মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন

৭ জানুয়ারী মিঠাছরা মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ‘পরিচ্ছন্ন রাজনীতির অঙ্গিকারে যুবলীগ সদা মানুষের সেবায় থাকবে ’ এমন অঙ্গিকার নিয়ে মীরসরাই উপজেলা যুবলীগের বর্ধিত সভা যুবলীগের উপজেলা শাখার সভাপতি মোস্তফা মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ২৭ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গির ভূঞা। সভায় প্রধান অতিথী জাহাঙ্গির কবির চৌধুরী বলেন প্রিয় নেই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর নির্দেশনা অনুযায়ী আগামী ৭ জানুয়ারী বিকাল ৩টায় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন মীরসরাইয়ের আগামীর অভিবাবক আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। এছাড়া আগামী ৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা আওয়ামীল...
ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম জেলায় ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালন ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি আবু হাসান সিদ্দিক, এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম টিপু সহ ফোরামের অন্যান্ত সদস্যবৃন্দ, নগর ডিজিটাল সেন্টারের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত উদ্যোক্তাবৃন্দ। উদ্যোক্তা ফোরামের সভাপতি বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে ডিজিটাল সেন...
শেখ আতা ও দুই জাহাঙ্গিরের হাতেই যাচ্ছে নৌকার বৈঠা

শেখ আতা ও দুই জাহাঙ্গিরের হাতেই যাচ্ছে নৌকার বৈঠা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মাহবুব পলাশ, মীরসরাই :: অবশেষে শেখ আতা জেলায়, মীরসরাই উপজেলার বৈঠা যাচ্ছে দুই জাহাঙ্গিরের হাতেই । সময় অপরিবর্তিত থাকলে ৭ বছর পর অবশেষে আগামী ১৬ নভেম্বর দুপুর ২টায় ঐতিহাসিক মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামীলীগের এবারের ত্রীবার্ষিক সম্মেলন। ইতিমধ্যে উল্লেখিত দুই পদে সভাপতি পদে সম্ভাব্যগনের মধ্যে বর্তমান সভাপতি শেখ আতাউর রহমান, বর্তমান সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ অন্যতম। সাধারন সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে অন্যতম ৪ নং ধূম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গির ভূঞা, ১ নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ৮নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব। দীর্ঘ ৭ বছর পূর্বে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠেই উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। এবার আবার সেই ঐতিহাসিক মাঠেই কে হচ্ছেন আগামীর কান্ডারী তা এ...