কুমিরা হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম জেলার কুমিরা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) এ উপলক্ষে সীতাকুন্ড উপজেলার বড়দারোগা হাট বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কুমিরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহদাত হোসেনের সভাপতিত্বে অতিথিরা এসময় কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য দেন। ওসি শাহদাত হোসেন বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং ব্যবস্থার একটি অপরিহার্য দর্শনে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে জনগণের কথা পুলিশ জানতে পারবে। কমিউনিটি পুলিশিং হচ্ছে পুলিশের সহায়ক ভূমিকা পালন করা। যতদিন রাষ্ট্র আছে, ততদিন কমিউনিটি পুলিশিং থাকবে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায় কমিউনিটি পুলিশিং সে বিষয়ে সর্তকীকরণ করে। কমিউনিটি প...







