যানজট এড়াতে গার্মেন্টসে ২৯ সেপ্টেম্বর থেকে ছুটি
যানজট এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ২ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের বলা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে পোশাকশ্রমিকদের উৎসবে অংশ নেয়া এবং রাস্তায় ভিড়ের চাপ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গার্মেন্ট মালিকরা এ সিদ্ধান্ত মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ঈদের সময় যানজট সৃষ্টি হয়। সে কারণে পর্যায়ক্রমে গার্মেন্ট মালিকদের ছুটি দিতে বলা হয়েছে। মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদ ও পূজার আগে ২৯ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দেবেন।আসাদ...







