শাজাহান খান ও মির্জা আব্বাসকে দুদকে তলব
প্লট বরাদ্দের দুর্নীতির মামলার তদন্তে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে সোমবার ওই দু’জনের কাছে তলবের পৃথক দুটি নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় স্বাক্ষরিত ওই নোটিশে তাদের আগামী ১২ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ অন্যাদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার তদন্তে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সূত্র আরও জানায়, গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্য...







