Saturday, October 31Welcome khabarica24 Online

বিশেষখবর

ঢাবির ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী

ঢাবির ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী

বিশেষখবর
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তিতে মাত্র দুইজন যোগ্য শিক্ষার্থী পাওয়া প্রসঙ্গে বলেছেন, বাছাই প্রক্রিয়া (ঢাবির) ত্রুটিপূর্ণ ছিল, এজন্য (শিক্ষার্থীরা) ফেল করেছে। এটা আমাদের বিষয় নয়, এটা তারা (ঢাবি কর্তৃপক্ষ) দেখবে। আজ রবিবার সচিবালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলে এই অনুষদভুক্ত ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতাসম্পন্ন মাত্র দুজন শিক্ষার্থীকে পাওয়া গেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, শিক্ষার্থীদের সর্বনাশ করার এই পদক্ষেপ তারা (ঢাবি কর্তৃপক্ষ) বিবেচনা করবে। কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিপূর্ণ না, এটা কোনো পরীক্ষাই না। এটা পাস ফেলের না, এটা বাছাই পরীক্ষা। মন্ত্রী বলেন, আমরা চাই তারা (ঢাবি কর্তৃপক্ষ) দায়িত্বশীল হবেন। ছেলে-মেয়েদের হেস্তনেস্ত করতে ফেল বলে প্রচার ...
প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও মিথ্যাচার করছেন

প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও মিথ্যাচার করছেন

জাতীয়, বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গিয়েও বাংলাদেশের জনগণ ও জামায়াতে ইসলামীর নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আজ রবিবার বিকেলে ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মননা ও জিয়া স্বর্ণ পদক-২০১৪’ প্রদান এবং ‘বর্তমান প্রেক্ষাপটে দেশ প্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে। জিসাসের সভাপতি আবু হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, বিএনপি নেতা সাইফুল প্রমুখ। ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৫ জানুয়ারি অবৈধ ও জোরজবরদস্তি নির্বাচনের বিরুদ্ধে এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রতিরোধ গড়ে তোলেন। শেখ হাসিনা এখন জোর করে ক্ষমতায় আছেন। কিন্তু বিদেশের মাটিতে তিনি জনগণ স...
৫ জানুয়ারির নির্বাচন জনগণ মানতে বাধ্য নয় -ড.কামাল হোসেন

৫ জানুয়ারির নির্বাচন জনগণ মানতে বাধ্য নয় -ড.কামাল হোসেন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
গণফোরাম সভাপতি, সংবিধান প্রণেতা ড.কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কোর্ট মেনে নিলেও জনগণ এ নির্বাচনের প্রতিনিধিদের মানতে বাধ্য নয়। এ নির্বাচনে আমি ভোট দেয়নি।দেশের ৯০ ভাগ মানুষ বলছে এ নির্বাচন হয়নি।রোববার সন্ধায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ পৌর মিলনায়তনে গণফোরাম আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।ড: কামাল বলেন, কোনো আলাপ-আলোচনা না করেই ষোড়শ সংশোধনী করা হলো। এ সংশোধনী মানা হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। আগে বিচারক নিয়োগের আইন,বিচারকদের অপসারনের আগে সুষ্ঠু তদন্তের আইন করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সাথে প্রতারনা করেছে।সেময় তারা বলেছিল সাংবিধানিক বাধ্যবাধকতার চাপে নির্বাচন করছে। পরে সব দলের সাথে সংলপ করবে। গ্রহণযোগ্য নির্বাচন করবে। এখন আওয়ামী লীগ বলছে তারা ৫ বছর ক্ষমতায় থাকবে।সমাবেশে নাগরিক ঐক্যের আহবায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বলেন, আওয়ামীলীগ ৫ জানুয়া...
শেখ হাসিনা জানেন এখন নির্বাচন হলে ‘তাঁর দল জিতবে না

শেখ হাসিনা জানেন এখন নির্বাচন হলে ‘তাঁর দল জিতবে না

বিশেষখবর
মধ্যবর্তী নির্বাচন এবং সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এই বক্তব্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আমেরিকা সফররত প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘কিসের মধ্যবর্তী নির্বাচন? এমন কি সমস্যা হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন? কার জন্য মধ্যবর্তী নির্বাচন? অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের দলকে ক্ষমতায় আনতেই মধ্যবর্তী নির্বাচন?'' নিউ ইয়র্কের বাংলাদেশের স্থায়ী মিশনে এই সংবাদ সম্মেলনে এক প্রবাসী সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে তার পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রাখেন। বিরোধী দলের সঙ্গে ক্ষমতাসীন দল সংলাপে বসবে কি-না এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘‘সংলাপটা আবার কী? সংলাপ কার সাথে? বিরোধী দল? কে বিরোধী দল?...
ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চালু

ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চালু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
২ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট। শনিবার সকাল ৮টায় সৈয়দপুরের উদ্দেশে অভ্যন্তরীণ একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের পরবৃহস্পতিবার থেকে ইউনাইটেডের সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়। ইউনাইটেড এয়ারওয়েজের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সকাল ৮টায় সৈয়দপুরের উদ্দেশে অভ্যন্তরীণ একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। তিনি জানান, ইউনাইটেডের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কাউন্টার বিমানবন্দরে খোলা রয়েছে। দুপুরে আন্তর্জাতিক একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কলকাতা যাবে। রাতে জেদ্দাগামী একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল...
ঢাবি ভর্তি পরীক্ষা : অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক ৩৬

ঢাবি ভর্তি পরীক্ষা : অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক ৩৬

বিশেষখবর
২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে ৩৬ ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ ভর্তিচ্ছুকে পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকরা আটক করেছেন। তাদেরকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানান ড. এ এম আমজাদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জালিয়াতির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯জনকে থানায় সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এদিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান সাংবাদিকদের ...
৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

বিশেষখবর
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালিয়ে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় আগুন জ্বালিয়ে পরীক্ষামূলক এ কার্যক্রম শুরু করা হয়। বাখরাবাদ গ্যাস ফিল্ড ইনচার্জ জাকির হোসেন তরফদার জানান, ৫ নম্বর কূপের কাজ শেষে শুক্রবার সকাল ১০টার দিকে আগুন জ্বালানো হয়। আগামী ৪৮ ঘন্টা পরীক্ষামূলকভাবে এ কূপে আগুন জ্বালিয়ে রাখা হবে। পরে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে। তিনি আরও জানান, এ কূপটি থেকে দৈনিক ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। তবে কবে নাগাদ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে তা তিনি জানাতে পারেননি।...
রোববার শেষ হজ্ব ফ্লাইট

রোববার শেষ হজ্ব ফ্লাইট

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী রোববার ২৮ সেপ্টেম্বর থেকে হজ্ব ফ্লাইট শেষ হচ্ছে।পবিত্র মক্কা নগরীতে ১ অক্টোবর বুধবার থেকে হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সৌদি আরবে এবছর ৩ অক্টোবর শুক্রবার হজ্ব পালন করা হবে। শুক্রবার হওয়ার কারনে এবারের হজ্বকে আকবরী হজ্ব বলা হচ্ছে। বাংলাদেশ থেকে হজ্বযাত্রীরা সৌদি আরব পৌছতে শুরু করেছেন। তবে সৌদি এয়ারলাইন্স ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ্ব ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে। ধর্মমন্ত্রী মতিউর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খানন মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হজ্ব পালন করবেন। এবছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৭৬২ জন হাজী হজ্বব্রত পালন করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ১ হাজার ৫৩৪ জন এবং বেসরকারিভাবে ৯৭ হাজার ২৬৫ জন হজ্বে যাবেন। ৪ অক্টোবর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। হজ্ব পালনের পর আগামী ৮ অক্টোবর থেকে হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১৫ নভেম্বর। প...