রাহুল-প্রিয়াঙ্কার সংসারে ভাঙন
বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ভালোবেসে বিয়ে করেছিলেন টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে। তাদের সংসারে রয়েছে সহজ নামের এক পুত্রসন্তান।
রাহুল-প্রিয়াঙ্কার সংসার জীবন বেশ ভালোই কাটছিল। পুত্র সহজ-এর জন্মের পর থেকেই নাকি তাদের সংসারে ফাটল ধরতে শুরু করে। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। কিন্তু রাহুলের একটি স্ট্যাটাসে তাদের বিচ্ছেদের আভাস পাওয়া গেছে।
কিছুদিন আগে বলিউড অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত্র ওয়েব ওয়ার্ল্ডে একটি বিতর্কিত মন্তব্য করেন। তারই পরিপ্রেক্ষিতে চার চাকরিজীবী নারী মিরাকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেন। এই খোলা চিঠির লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে ট্যাগ করে একটি স্ট্যাটাস লিখেন রাহুল। এতেই তাদের বিচ্ছেদের আভাস মেলে। রাহুল লিখেন, ‘আমি জানি তুমি (প্রিয়াঙ্কা) সহজকে কতটা মিস কর। এটা ওর আর তোমার প্রাক্তন স্বামীর (...







